ফের দক্ষিণ কোরিয়ায় আবর্জনা ভর্তি বেলুন পাঠালো উত্তর কোরিয়া

Share:

আন্তর্জাতিক ডেস্ক : মঙ্গলবার(২৫ই জুন) সিউলের সামরিক বাহিনী জানিয়েছে, সিউলের ব্যারেজের সিমান্তে আবর্জনাভর্তি বেলুন পাঠিয়েছে উত্তর কোরিয়া।সিউলের জয়েন্ট চিফস অফ স্টাফ জানিয়েছেন, পিয়ংইয়ং সোমবার (২৪ ই জুন) সন্ধ্যায় প্রায় ৩৫০ টি বেলুন পাঠিয়েছে দক্ষিন কোরিয়ায়। তার মধ্যে ১০০ টি বেলুন সিউলে এসে জড়ো হয়েছে। সামরিক বাহিনী জানিয়েছে, বেলুনগুলিতে বেশিরভাগ কাগজের বর্জ্য” ছিল। যদিও তাঁরা জানিয়েছেন এতে জনসাধারণের কোন ক্ষতি হয় নি।

এই নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ (JCS)। তিনি জানিয়েছেন, দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর কি প্রতিক্রিয়া হবে তা নির্ভর করছে উত্তর কোরিয়ার উপর। তাঁদের ক্রিয়াকলাপের উপর নির্ভর করছে। সেই হিসেবে দক্ষিম কোরিয়াও প্রস্তুত থাকবে। অর্থাৎ তিনি পরোক্ষভাবে বুঝিয়ে দিয়েছেন ‘যেমন কর্ম তাঁর তেমনি ফল’।

এই নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল। তিনি জানিয়েছেন, এমন ঘটনা সত্যিই ঘৃণ্য ও অযৌক্তিক। শুধু তাই নয় তিনি পিয়ংইয়ং এবং মস্কোর মধ্যে চুক্তির তীব্র নিন্দা জানিয়েছেন। এমনকী তিনি জানিয়েছেন পুতিনের উত্তর কোরিয়া সফরের সময় তিনি যে চুক্তিতে সাক্ষর করেছেন উত্তর কোরিয়ার সঙ্গে তাতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিয়ম ভঙ্গ হয়েছে।

তিনি আরও জানিয়েছেন, উত্তর কোরিয়ার চোখ রাঙানিকে ভয় পায় না দক্ষিণ কোরিয়া। তাঁদের সেনারাও প্রস্তুত যেকোন চ্যালেঞ্জ মুখোমুখি করার জন্য। যদি উত্তর কোরিয়া দক্ষিণের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয় তাহলে তাঁদের সেনারাও চুপচাপ বসে থাকবে না। উপযুক্ত জবাব দেবে।

উল্লেখ্য, এর আগেও দক্ষিণ কোরিয়ায় আবর্জনা ভর্তি শতাধিক বেলুন পাঠিয়েছিল উত্তর কোরিয়া। সেইসব বেলুন মল মূত্রে ভর্তি ছিল। এই নিয়ে উত্তর কোরিয়ার সরকারের তরফে বলা হয়েছিল এটা দক্ষিণ কোরিয়া বাসীদের জন্য আন্তরিকতার উপহার। ফের বর্জ্য কাগজভর্তি বেলুন পাঠিয়েছে উত্তর কোরিয়া। এই নিয়ে বেশ উদ্বিগ্নে রয়েছে উত্তর কোরিয়া।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে