আবর্জনা ভর্তি বেলুন পাঠানোর পরেই ক্ষেপণাস্ত্র হামলা চালাল উত্তর কোরিয়া

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ ফের ক্ষেপণাস্ত্র হামলা চালাল উত্তর কোরিয়া। বুধবার দক্ষিণ কোরিয়ার পূর্ব উপকূলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে  উত্তর কোরিয়া। এই নিয়ে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ জানিয়েছে, রাজধানী পিয়ংইয়ংয়ের কাছ থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়ে উত্তর কোরিয়া। তবে এটি সফলভাবে উৎক্ষেপণ করতে পারেনি উত্তর কোরিয়া। এরফলে  এই হামলায় এখন পর্যন্ত  কোন ক্ষয়ক্ষতির খবর সামনে আসেনি।

এই  ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ প্রসঙ্গে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার কার্যালয়ের তরফে জানানো হয়েছে, বুধবার  উত্তর কোরিয়া একটি সন্দেহভাজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে।  এটি জাপান সাগরের দিকে উৎক্ষেপণ করা হয়েছে।

গত ২৫ জুন উত্তর কোরিয়া থেকে আর্বজনাভর্তি শত শত বেলুন দক্ষিণ কোরিয়ায় পাঠানো হয়েছে। এই নিয়ে সামরিক বাহিনী জানিয়েছে, বেলুনগুলিতে বেশিরভাগ কাগজের বর্জ্য” ছিল। যদিও তাঁরা জানিয়েছেন এতে জনসাধারণের কোন ক্ষতি হয় নি। তবে এই বেলুন পাঠানোর পরেই ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া। আর  তা নিয়ে দুদেশের মধ্যে ফের বেড়েছে সংঘাত। অন্যদিকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন  প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেন। এরপরেই ক্ষেপাণাস্ত্র হামলা চালাল উত্তর কোরিয়া।   বলা বাহুল্য, গত ৩০ মে শেষবার  ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে পিয়ংইয়ং। এরআগে  দক্ষিণ কোরিয়ার পূর্ব উপকূলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া। 

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে