শহরে হকার উচ্ছেদ অভিযান চলছে এবং আগামী দিনেও চলবে: সিপি

Share:

নিজস্ব প্রতিনিধি: হকার উচ্ছেদ অভিযান চলছে এবং চলবে বলে সাফ জানিয়ে দিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। আলিপুর বডিগার্ড লাইনসে বুধবার একটি আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসের অনুষ্ঠানের শেষে তিনি জানান, শহরে বেআইনি ভাবে ফুটপাত(Foothpath) দখল মুক্ত করতে তাদের অভিযান চলবেই। যাতে পথচারিদের যাতায়াতের কোনো অসুবিধা না হয়। বিদ্যাসাগর সেতুতে(Vidyasagar Setu) যানজট নিয়ে মুখ্যমন্ত্রীর উষ্মা প্রকাশ করার বিষয়ে পুলিশ কমিশনার জানান যে, যেহুতু সেতুর মেরামতির কাজ চলছে সেই কারণে দুটো লাইন করে যানবাহনের চলাচলের ব্যবস্থা করা হয়েছে। অনেক সময় গাড়ি খারাপ হয়ে যাওয়ার জন্য রাস্তায় যানজট সৃষ্টি হচ্ছে বলেও জানান পুলিশ কমিশনার(CP)।

তার দাবি তারা চেষ্টা করছেন যাতে বিদ্যাসাগর সেতুতে নির্বিঘ্নে যান চলাচল নিয়ন্ত্রণ করা যায়। তার জন্য সমস্ত রকমের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান কলকাতার নগরপাল বিনীত গোয়েল। হকার উচ্ছেদ করতে গিয়ে কলকাতা পুলিশ বাধার সম্মুখীন হচ্ছে কিনা সেই প্রশ্নের উত্তরে কলকাতা পুলিশ কমিশনার স্পষ্ট জানান এখনো পর্যন্ত কোথাও কলকাতা পুলিশ বাধা পায়নি। শুক্রবার আলিপুর বডিগার্ড লাইনসে কলকাতা পুলিশ ‘মাদক অপব্যবহার ও অবৈধ পাচারের বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস’ পালন করে। কলকাতার পুলিশ কমিশনার আলিপুর বডি গার্ড লাইনসে এবং পিটিএস(PTS) থেকে উদ্ভূত পদযাত্রাকে স্বাগত জানান এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও অতিথিদের উপস্থিতিতে দুটি ট্যাবেলোর যাত্রা পথের কর্মসূচি পতাকা নেড়ে উন্মোচন করেন।

এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা (Minister Sashi Panja)সহ টলিউডের নায়ক প্রসেনজিৎ, চট্টোপাধ্যায়, আবির মুখোপাধ্যায় সহ অন্যান্যরা। মাদকের বিরুদ্ধে নাগরিক চেতনা বৃদ্ধি করতে সকলেই সমাজের প্রতি আহ্বান জানান। এদিকে,মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরেই নড়েচড়ে বসল প্রশাসন। বেনিয়াপুকুর থানার উদ্যোগে ফুটপাতে অবৈধভাবে বসে থাকা দোকান উচ্ছেদ শুরু করল বেনিয়াপুকুর থানার(Beniapukur P.S.) পুলিশ।

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩