কথার মারপ্যাঁচে ৬ বার ওটিপি জেনে বৃদ্ধের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা হাতাল প্রতারক

Share:

নিজস্ব প্রতিনিধি ,বাগনান : নেটওয়ার্ক ব্যাংকিংয়ে অজ্ঞতার সুযোগ নিয়ে এক বৃদ্ধের কাছ থেকে ছয় বার ও টি পি জেনে ছয় দফায় প্রায় ৩ লক্ষ ২০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক ।আর এই টাকা জালিয়াতির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়ার বাগনান থানা(Bagnan P.S.) এলাকায়। জানা গিয়েছে, হাওড়ার বাগনানের মানকুর মোড় সংলগ্ন এলাকার একটি বেসরকারি ব্যাংকে দীর্ঘদিনের গ্রাহক বাগনানের আগুন্সি ভুঞেড়া গ্রামের বাসিন্দা সত্তরোর্ধ্ব শঙ্কর চক্রবর্তী। তাঁর কাছে গত সোমবার দুপুরে একটি ফোন আসে এবং ফোনে তার ব্যাংকের সমস্ত ডিটেলস বলে দেওয়া হয় এবং বলা হয় ব্যাংকের কেওয়াইসি(KYC) জমা দিয়েছেন কিনা।

দীর্ঘদিন ব্যাংকে না যাওয়ার সুবাদে শঙ্করর বাবু ভেবেছিলেন কেওয়াইসি জমা দেওয়া প্রয়োজন।সরল বিশ্বাসে তিনি ছয় বার ও টি পি(OTP) বলে দেন বলে জানিয়েছেন। শুধু তাই নয় মাঝের সময়ে ব্যাঙ্ক সংক্রান্ত বিভিন্ন কথা বলতে থাকে ফোনের অপর প্রান্তের ব্যক্তি ।যার নং – ৬২৯১২৬৯৫৫৩। এবং কেওয়াইসি জমা দেওয়ার নাম করে তার কাছ থেকে পরপর ছয় দফায় ওটিপি চেয়ে নেওয়া হয়।

ছয় দফা ওটিপি দেওয়ার পরই শঙ্করবাবু জানতে পারেন তার ব্যাংক থেকে কয়েক লক্ষ টাকা উধাও। এমনকি ব্যাংকে রাখা ফিক্সড ডিপোজিটের(Fixed Diposit) টাকা ও উধাও হয়ে গিয়েছে।এই ঘটনায় হতভম্ব হয়ে যান শঙ্কর বাবু এবং তার পরিবার। ইতিমধ্যেই পুলিশে এই প্রতারণা বিষয়ে অভিযোগ জানিয়েছেন তিনি ।অন্য দিকে ব্যাংকের পক্ষ থেকে তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে। এই ঘটনায় বাগনান এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য