হকার উচ্ছেদ ঠেকাতে মামলা দায়ের কলকাতা হাইকোর্টে

কলকাতা সহ শহরতলি এবং রাজ্যে হকার উচ্ছেদ অভিযান ঠেকাতে আদালতের হস্তক্ষেপ চেয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হল মামলা।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যজুড়ে হকার উচ্ছেদে(Eviction of the Hawkers) তৎপর পুলিশ। কলকাতা(Kolkata) সহ শহরতলি এবং রাজ্যের বিভিন্ন জেলায় চলছে সেই হকার উচ্ছেদ অভিযান। এবার সেই প্রক্রিয়া রুখতে আদালতের হস্তক্ষেপ চেয়ে কলকাতা হাইকোর্টে(Calcutta High Court) দায়ের হল মামলা। মামলাকারীদের দাবি, গত দুদিন ধরে কলকাতা শহর ও আশপাশে হকার উচ্ছেদের নামে যেভাবে পুলিশ(Police) অত্যাচার করছে। তা রুখতেই মামলা। আইনজীবীর দাবি, দখলদার উচ্ছেদে আইনি পদ্ধতি মানা হচ্ছে না। নাগরিক অধিকার লঙ্ঘিত হচ্ছে। পুলিশের এই বর্বরতা বন্ধ হোক। অভিযোগ, গত দুদিন ধরে পুলিশ সর্বত্র যেভাবে হকারদের ওপর ঝাঁপিয়ে পড়ছে, মারধর করছে, তাতে কে বৈধ আর কে নয়, সেসব দেখা হচ্ছে না। এই মন্তব্যের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বক্তব্য, এটা কোনও একটা নির্দিষ্ট জায়গার ঘটনা নয়। তাই এটা জনস্বার্থ মামলা হিসেবে দাখিল করা উচিত। মামলা করতে হলে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আবেদন করুন।  

প্রসঙ্গত, লোকসভা ভোটের পর্ব মিটতেই সোমবার নবান্নে(Nabanna) বৈঠকে ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেখানে জমি জবরদখল, হকার সমস্যা নিয়ে ক্ষোভের বিস্ফোরণ ঘটিয়েছিলেন তিনি। আমলা, পুলিশ কেউ রেহাই পাননি। এর পরই হকার উচ্ছেদে নামে পুলিশ। রাজ্যের বিভিন্ন প্রান্তে উচ্ছেদ অভিযান চলছে। যা নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে। এদিন নবান্নের সভাঘরে এনিয়ে ফের বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী। এর মধ্যে পুরো বিষয়টির জল গড়িয়েছে আদালতে। এদিন দুপুর ১২টায় নবান্নে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকে থাকবেন রাজ্যের পুলিশ কর্তা ও আধিকারিকেরা। ভিডিও কনফারেন্স মারফত রাজ্যের সব থানার আধিকারিকেরা বৈঠকে যোগ দেবেন। একই সঙ্গে বৈঠকে সশরীরে হাজির থাকবেন রাজ্যের সমস্ত পুরসভার চেয়ারম্যানরা এবং পুরনিগমের মেয়ররা।

তবে এদিনের বৈঠকে জেলাশাসক, মহকুমা শাসক এবং বিডিওরাও যারা সশরীরে যোগ দিতে পারবেন না, তাঁরা ভারচুয়ালি যোগ দেবেন বৈঠক। জেলা পুলিশ সুপার এবং কমিশনারদের ভারচুয়ালি যোগ দিতে হবে বৈঠকে। তবে হাওড়ার জেলাশাসক, চেয়ারপার্সনকে সশরীরের বৈঠকে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একইভাবে কলকাতা, হাওড়া এবং বিধাননগর কমিশনারেটের আইসি এবং ওসিদের সশরীরের হাজিরা দিতে বলা হয়েছে। তবে তাহেরপুর এবং ঝালদা পুরসভার কাউকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়নি।   

ফুচকা খাওয়া নিয়ে তুমুল সংঘর্ষ, পণ্ড হল বিয়ের অনুষ্ঠান

সোমে DA নিয়ে সুখবর রাজ্য সরকারি কর্মচারিদের? চার কর্মী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

মাসের শুরুতেই একধাক্কায় প্রায় ৫৪ টাকা দাম বাড়ল রান্নার গ্যাসের

মনের কথা লহমায় বুঝে ফেলেন এই মূলাঙ্কের জাতকরা, এদের ষষ্ঠ ইন্দ্রিয় অত্যন্ত সজাগ

কারও আর্থিক বিপর্যয়, কারও কর্মোন্নতি, জানুন রাশিচক্র অনুসারে জুন মাস কেমন যাবে?

আজকের রাশিফল: নতুন কাজ পেতে বাধা, ভ্রমণের সুযোগ, শত্রুতা বাড়বে..

‘মনে করো আমি নেই’, সত্যি চলে গেলেন কিংবদন্তি গায়িকা সুমন কল্যাণপুর

ট্রফি ও ২০ কোটি আরসিবির ঘরে! টুর্নামেন্টের একাধিক পুরস্কার উঠল বৈভবের হাতে

স্বপ্নভঙ্গ শুভমনদের, কোহলির ব্যাটে টানা দ্বিতীয়বার আইপিএল জয় বেঙ্গালুরুর

ভুবনেশ্বর কুমারকে টেক্কা দিয়ে বেগুনি টুপির মালিক কাগিসো রাবাদা

সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ , মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ৩৫ জন

টানা দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি, শুভেচ্ছা জানালেন কর্নাটকের ‘হবু’ মুখ্যমন্ত্রী

বিরাটরা দ্বিতীয়বার আইপিএল জিততেই খুশিতে নেচে উঠলেন গ্যালারিতে থাকা অনুষ্কা

স্বেচ্ছাবসর নিলেন নীরব মোদি-বিজয় মাল্যদের জালিয়াতি মামলার তদন্তকারী আধিকারিক