সেনা অভ্যুত্থান চেষ্টা আবারও ব্যর্থ বলিভিয়ায়, সদ্য বরখাস্ত সেনাপ্রধানকে আটক

তাঁদের নেতৃত্ব দিয়ে স্বয়ং অভ্যুত্থানের ডাক দেন হুয়ান। এরপরেই তারা প্রেসিডেন্টের বাসভবন এবং পার্লামেন্ট চত্বর ঘিরে ফেলে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বের ইতিহাসে সেনা অভ্যুত্থানের নজির সবচেয়ে বেশি আছে দক্ষিণ আমেরিকার বলিভিয়া দেশটিতে। স্বাধীনতার পর থেকে প্রায় ১৯০ বার সেই দেশের সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করেছে সেনা। কিন্তু ১৯১ তম ক্ষেত্রে হল ছন্দপতন। বলিভিয়ার রাষ্ট্রপতি লুইস আর্চির অনুগামী জনতা এবং মিলিটারি পুলিশের প্রতিরোধ রুখে দিল সেনাপ্রধান জেনারেল হুয়ান হোসে জুনিগার ক্ষমতা দলের চেষ্টা। বলিভিয়ার রাষ্ট্রপতি লুইস আর্চ একজন দুর্দান্ত স্বভাবের মানুষ। রাজনৈতিক অস্থিরতার পর ২০২০ সালে নির্বাচনে জিতেছিলেন আর্চ। এক বছর আগে একটি ব্যালট জালিয়াতির অভিযোগে বিপর্যস্ত হয়েছিল, যা ব্যাপক বিক্ষোভের জন্ম দেয় এবং শেষ পর্যন্ত তৎকালীন রাষ্ট্রপতি ইভো মোরালেসের পদত্যাগ করে। এবং প্রেসিডেন্ট হন আর্চ। দক্ষিণ আমেরিকার দক্ষিণ পশ্চিম উপকূলের দেশ বলিভিয়া ১৮২৫ সাল পর্যন্ত স্পেনের অধীনে ছিল।

স্বাধীন হওয়ার পর গত এক শতকে বলিভিয়ায় ১৯০ বার সেনা অভ্যুত্থান হয়েছে। ২০১৯ সালে শেষবার সেনা বলিভিয়া দখল করেছিল। কিন্তু এবার গণপ্রতিরোধের মুখে পড়ে প্রেসিডেন্ট আর্চকে সরানোর সেনাবাহিনীর অভ্যুত্থান চেষ্টা ব্যর্থ হল। স্থানীয় সময় গতকাল বুধবার বিকেলে আটক করা হয়েছে অভ্যুত্থান প্রচেষ্টায় নেতৃত্ব দাতা হুয়ান হোসে জুনিগাকে। এরপরেই জেনারেল জুয়ানকে সেনাপ্রধানের পদ থেকে বরখাস্ত করেছিলেন বলিভিয়ার প্রেসিডেন্ট লুইস আর্চ। তবে তাঁকে কোথায় পাঠানো হয়েছে তা জানা যায়নি। আন্তর্জাতিক সংবাদ সূত্রের খবর, বুধবার বলিভিয়ার রাজধানী লা পাজ শহরের প্লাজা মুরিলো চত্বরে হামলার জন্যে জড়ো হয়েছিলেন জেনারেল হুয়ানের নেতৃত্বাধীন সেনারা। এবং তাঁদের নেতৃত্ব দিয়ে স্বয়ং অভ্যুত্থানের ডাক দেন হুয়ান। এরপরেই তারা প্রেসিডেন্টের বাসভবন এবং পার্লামেন্ট চত্বর ঘিরে ফেলে। বলিভিয়া সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায় দেশটিতে অভ্যুত্থান প্রচেষ্টার তীব্র নিন্দা জানিয়েছে। আর এই খবর সামনে এলেই হুয়ানকে বরখাস্ত করে নতুন সেনাপ্রধান নিয়োগ করেন প্রেসিডেন্ট আর্চি।

প্রত্যক্ষদর্শীরা একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অভিযানের একপর্যায়ে একটি ট্যাংক প্রেসিডেন্টের বাসভবনের ধাতব ফটক ভেঙে ফেলার চেষ্টা চালিয়েছিল। তখন নিজের বাসভবনেই ছিলেন প্রেসিডেন্ট লুইস আর্চ। প্রেসিডেন্ট প্রাসাদ থেকে তিনি তৎক্ষণাৎ একটি বার্তায় বলেন, ‘দেশ আজ অভ্যুত্থান প্রচেষ্টার মুখোমুখি হয়েছে। আবারও বলিভিয়ার গণতন্ত্রকে কাটছাঁট করার স্বার্থের মুখে পড়েছে দেশ।’ এরপর তিনি জনগণের সাহায্য চেয়ে বলেন, ‘আমি বলিভিয়ার জনগণকে আহ্বান জানাচ্ছি, আজ সংঘটিত হওয়া এবং গণতন্ত্রের পক্ষে থেকে অভ্যুত্থান চেষ্টায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা প্রয়োজন।’ টিভি ও রেডিওতে আর্চির এই বক্তব্য ছড়িয়ে পড়া মাত্রই শুরু হয় গণপ্রতিরোধ। আর তখনই চাপে পড়ে প্রেসিডেন্টের বাড়ি ছাড়েন সেনারা। তারা তাঁদের শিবিরে ফিরে যান। নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগপ্রাপ্ত হোসে উইলসন সানচেজ সেনাসদস্যদের ব্যারাকে ফিরে যাওয়ার নির্দেশ দেন। এরপরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। উল্লেখ্য, কফি উৎপাদনে বলিভিয়া তৃতীয়। কলম্বিয়া ও পুরুর পরের স্থান বলিভিয়ার। এ নিয়েই ঝামেলার সূত্রপাত। কারণ দেশগুলির কফি উৎপাদনের উপর অনেকদিনেরই নজর বাইরের দেশগুলির। আর্চের সরকার রাশিয়ান এবং চীনা সংস্থাগুলির সঙ্গে লিথিয়ামের বিশাল অব্যবহৃত মজুদ, বৈদ্যুতিক যানবাহন, সেল ফোন এবং ল্যাপটপের ব্যাটারিতে ব্যবহৃত ধাতু বিকাশের জন্য চুক্তি স্বাক্ষর করেছে। তবে, বিভক্ত আইনসভার আইনপ্রণেতারা এখনও কোনও চুক্তি অনুমোদন করতে পারেননি।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে