৯ মাস অভিনয় থেকে দূরে ‘দেবসেনা’ অনুষ্কা শেট্টি, কী রোগে আক্রান্ত তিনি?

কারণ তিনি অসুস্থ, লাফিং ডিসঅর্ডারে ভুগছেন। যেটি একটি স্নায়বিক রোগ। যাতে সামনের মানুষটি হাসতে শুরু করলে, তাঁকে দেখে দীর্ঘক্ষণ হাসতে থাকে এই ব্যধিতে আক্রান্ত ব্যক্তি। আবেগ নিয়ন্ত্রণ করতে পারেনা।কারণ তিনি অসুস্থ, লাফিং ডিসঅর্ডারে ভুগছেন। যেটি একটি স্নায়বিক রোগ। যাতে সামনের মানুষটি হাসতে শুরু করলে, তাঁকে দেখে দীর্ঘক্ষণ হাসতে থাকে এই ব্যধিতে আক্রান্ত ব্যক্তি। আবেগ নিয়ন্ত্রণ করতে পারেনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: অনুষ্কা শেট্টি। দক্ষিণী ইন্ডাস্ট্রির একটি অনেক বড় নাম, সুপারস্টার নায়িকা। তাঁর ঝুলিতে একাধিক ব্লকবাস্টার চলচ্চিত্র। তবে তিনি বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন প্রভাসের ‘বাহুবলী’ ছবির মাধ্যমে। ছবির ২ সংস্করণেই প্রভাসের নায়িকা হয়েছিলেন অনুষ্কা শেট্টি। এমনকী গুজব উঠেছিল যে, পর্দার বাইরেও প্রভাসের সঙ্গে প্রেম অনুষ্কার। তাঁদের বিয়েও ঠিক হয়ে গিয়েছে। কিন্তু এই গুজব বেশিদিন টেকেনি। যাই হোক বহুদিন ধরে পর্দায় দেখা যায়না অভিনেত্রীকে। মাঝে তাঁর একটি ভিডিও ভাইরাল হয়েছিল। যেখানে দেখা গিয়েছিল, অভিনেত্রী অসম্ভব মোটা হয়ে গিয়েছেন। এই নিয়ে কম ট্রোলও হয়নি তাঁকে নিয়ে।

এদিকে দিন কয়েক ধরে শোনা যাচ্ছে, অভিনেত্রী বিরল রোগে আক্রান্ত, তাই আপাতত অভিনয় থেকে বিরতি নিয়েছেন অনুষ্কা শেট্টি। অনুষ্কা প্রথম ভারতীয় অভিনেত্রী, যিনি দেশকে ১০০০ কোটি ছবি উপহার দিয়েছিলেন। প্রায় ৯ মাস ধরে তিনি চলচ্চিত্র থেকে দূরে আছেন। কারণ তিনি অসুস্থ, লাফিং ডিসঅর্ডারে ভুগছেন। যেটি একটি স্নায়বিক রোগ। যাতে সামনের মানুষটি হাসতে শুরু করলে, তাঁকে দেখে দীর্ঘক্ষণ হাসতে থাকে এই ব্যধিতে আক্রান্ত ব্যক্তি। আবেগ নিয়ন্ত্রণ করতে পারেনা।

নিজের এই রোগের কথা অনুষ্কা নিজেই জানান। তিনি জানান, ‘চিকিৎসদের ভাষায় এই রোগকে সিউডো বুলবার ইফেক্ট বলা হয়। আমার হাসির রোগ আছে, কারোর ধারণা নেই যে, প্রয়োজনে এই রোগটা কতটা সাংঘাতিক হতে পারে। আমি যদি একবার হাসতে শুরু করি, ১৫-২০ মিনিটের আগে তা থামেনা। কমেডি বা শুটিংয়ে গিয়ে আমি আক্ষরিক অর্থেই হাসতে হাসতে মাটিতে গড়িয়ে পড়ি। অনেক সময় আমার কারণ শুটিং বন্ধও করতে হয়েছিল।’ এই কারণেই হয়তো তিনি এখন চলচ্চিত্র থেকে দূরে রয়েছেন। তাঁর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল, ‘মিস শেট্টি মিস্টার পলিশেট্টি।’ তবে বর্তমানে তাঁর হাতে রয়েছে দুটি ছবি। যদিও এখনও তার মুক্তির তারিখ নিশ্চিত করা হয়নি।

মোথাবাড়ি কাণ্ডে ফের এনআইএ-র নজরে সাবিনা, স্বামীকেও হাজিরার নির্দেশ

কান্না থামানোর অছিলায় ১১ মাসের শিশুকন্যাকে যৌন নির্যাতন, পলাতক অভিযুক্ত

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার শোকজ নোটিস কলকাতা হাইকোর্টের

‘আকভান’-এর আতঙ্কে উপকূলে বাসিন্দাদের সরাচ্ছে ওড়িশা প্রশাসন, সজাগ অন্ধ্রও

ক্রেতাদের স্বস্তি দিয়ে আরও কমল দাম, কলকাতায় আজ সোনা-রুপোর দর কত?

3AC-তে চেপেও মন ভরেনি ছেলের, জীবনের মূল্যবোধ শেখাতে যা করলেন বাবা…

বক্স অফিসে রেকর্ডের পরেই ধস, ১২তম দিনে কত আয় করল ‘রামায়ণ’?

বিমান ব্যবস্থার পর এবার বিপর্যস্ত আমেরিকার ব্যাঙ্কিং পরিষেবা,সাইবার হামলার আশঙ্কা!

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৮, আহত ২৬

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, সুনামির আশঙ্কা কতটা?

অর্শদীপের বলেই চোট! ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন স্যান্টনার, পরিবর্তে এলেন কে?

২৪ ঘণ্টায় চতুর্থ হামলা! হরমুজের কাছে ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ