কর্ণাটকে লরির সঙ্গে মিনিবাসের ধাক্কায় ১৩ জন তীর্থযাত্রীর মৃত্যু

একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বলেছেন যে, এই ১৭ জনের মধ্যে ঘটনাস্থলেই মারা গিয়েছেন ১৩ জন। আহত চারজনের মধ্যে দুজন কে এই মূহুর্তে হাসপাতালের আইসিইউতে ভর্তি।

Share:

নিজস্ব প্রতিনিধি, কর্ণাটক: মর্মান্তিক দুর্ঘটনা! শুক্রবার ভোরে কর্ণাটকের হাভেরি জেলার গুন্দানাহাল্লি ক্রসের কাছে একটি পার্ক করা লরির সঙ্গে মিনি বাসের ধাক্কায় প্রায় ১৩ জন নিহত হয়েছেন। সঙ্গে দুইজন গুরুতর আহত হয়েছেন। জানা গিয়েছে, ওই মিনি বাস ভর্তি তীর্থযাত্রী ছিলেন। যাঁরা শিবমোগা থেকে দেবী ইয়াল্লাম্মাকে প্রণাম জানাতে গিয়েছিলেন। এবং তীর্থযাত্রা শেষে বেলাগাভি জেলার সাভাদত্তি থেকে ফিরছিলেন তাঁরা। তখনই মিনি বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি স্থির লরির সঙ্গে ধাক্কা দেয়। এবং ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন ১৩ জন তীর্থযাত্রী।

আহত ব্যক্তিরা এই মূহুর্তে একটি স্থানীয় হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের অবস্থা গুরুতর বলে পুলিশ জানিয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলেন, বাসের চালক ঘুমিয়ে থাকার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে। আরও জানা গিয়েছে যে, নিহতদের মধ্যে চারজন পুরুষ, সাতজন নারী, একজন শিশু এবং একজন প্রতিবন্ধী মেয়ে রয়েছেন। তাঁদের মরদেহগুলি ইতিমধ্যে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। শুক্রবার ভোররাতে অর্থাৎ ৩.৪৫ নাগাদ কর্ণাটকের হাভেরি জেলার ব্যাডগি তালুকে ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রের খবর, রাস্তার পাশে দাঁড়ানো ছিল খালি লরিটি। গাড়ির চালক ঘুমিয়ে থাকার কারণে মিনি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরিকে ধাক্কা দেয়। লরিটি হাভেরি জেলার ব্যাডগিতে জাতীয় সড়ক 48-এর ধারে পার্ক করা ছিল।

মিনি বাসে মোট ১৭ জন ছিলেন বলে জানা গিয়েছে। একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বলেছেন যে, এই ১৭ জনের মধ্যে ঘটনাস্থলেই মারা গিয়েছেন ১৩ জন। আহত চারজনের মধ্যে দুজন কে এই মূহুর্তে হাসপাতালের আইসিইউতে ভর্তি। এই ঘটনা প্রসঙ্গে হাভেরির পুলিশ সুপার অংশু কুমার শ্রীবাস্তব একটি সংবাদসংস্থাকে জানিয়েছেন, নিহতরা চিনচোলি মায়াম্মা দেবস্থান থেকে শিবমোগা জেলার নিজ গ্রাম ইয়েমেহাট্টিতে যাচ্ছিলেন। লরি ট্রাকটি মহাসড়কের পাশে দাঁড় করানো ছিল। টেম্পো ট্রাভেলারটি পেছন থেকে ট্রাকটিকে ধাক্কা দেয়। নিহতদের মরদেহ মর্গে রাখা হয়েছে। আহতদের হাভেরী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়