জলমগ্ন রাজধানী, জরুরি বৈঠকে বসল দিল্লি সরকার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ লাগাতার বৃষ্টির জেরে জলমগ্ন দিল্লি।  ডুবে গিয়েছে একাধিক এলাকা। এই পরিস্থিতি তড়িঘড়ি বৈঠকে বসল দিল্লি সরকার। এই বৈঠকে সব ক্যাবিনেট মন্ত্রী ও শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে । সেই বৈঠকে দিল্লির অবস্থা নিয়ে আলোচনা হবে।

দিল্লির নগরোন্নয়ন মন্ত্রী সৌরভ ভরদ্বাজ জানিয়েছেন,’ গত ২৪ ঘণ্টায় দিল্লিতে ভারী বৃষ্টিপাত হয়েছে। ১৯৩৬ সালের পর জুনে এত বৃষ্টি আর হয়নি। তাই পরিস্থিতি যাতে হাতের বাইরে না যায় সেইজন্য দুপুর দুটো নাগাদ পূর্তমন্ত্রী, এমসিডি, পিডব্লিউডির  সঙ্গে বৈঠকে বসছি।‘ অন্যদিকে  কাইজজারগঞ্জে কোদিয়া সেতুর আন্ডারপাসে আটকে গিয়েছে একটি যাত্রীবোঝাই বাস। দড়ি এবং লাইফ জ্যাকেট ব্যবহার  করে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করা  করছে  পুলিশ এবং উদ্ধারকারী দল।

 উল্লেখ্য, ভারী বৃষ্টিপাতের কারণে  জলমগ্ন দিল্লির একাধিক এলাকা। এরফলে জলে ডুবেছে  মেট্রো ষ্টেশন। আর  তাতে ব্যাহত হয়েছে মেট্রো পরিষেবা। জানা গিয়েছে,  প্রবল বৃষ্টির কারণে জলমগ্ন যশোভূমি দ্বারকা সেক্টর-২৫ মেট্রো স্টেশন।  বন্ধ হয়েছে পরিষেবা।  দিল্লি ট্র্যাফিকের তরফে জানান হয়েছে,  জল জমার  কারণে আইটিও, বীর বান্দা বৈরাগী মার্গ, ধৌলা কুঁয়াতেও যান চলাচল ব্যাহত হয়েছে।  পাশাপাশি এইমস সংলগ্ন সফদরজং এবং বেশ কয়েকটি অঞ্চলে জল জমে গেছে। খুব ধীর গতিতে চলছে যান চলাচল। ভারতীয় আবহাওয়া দফতর ২৯ জুন পর্যন্ত দিল্লির জন্য কমলা সতর্কতা জারি করেছে।

অন্যদিকে শুক্রবার ভারী বৃষ্টিপাতের  জেরে দিল্লি বিমানবন্দরের   টার্মিনাল-১ এর ছাদের একাংশ আচমকাই ধসে পড়ে। এই ঘটনায় এখন পর্যন্ত একজন প্রাণ হারিয়েছেন। পাশাপাশি আহত হয়েছেন ছয় জন। আর তাতে টার্মিনাল ১ থেকে বিমান ওঠা-নামা কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে। এরফলে বাতিল হয়েছে ইন্ডিগো এবং স্পাইসজেটে বিমান পরিষেবা। একদিকে বন্ধ বিমান চলাচল অন্যদিকে বৃষ্টির জেরে জলমগ্ন দিল্লির রাস্তাঘাট । আর তাতে নাজেহাল অবস্থা দিল্লিবাসীর।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত