ঝাড়গ্রামের মানিকপাড়া ফাঁড়িতে পুলিশের বিরুদ্ধে নাবালক ছাত্রকে মারধরের অভিযোগ ,প্রতিবাদে অবরোধ

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: জঙ্গলমহলে সাধারণ মানুষের বন্ধু হিসেবে পরিচিত পুলিশের অন্য রূপ ধরা পরল।নাবালক ছাত্রকে তুলে নিয়ে গিয়ে মারধোরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। তারই প্রতিবাদে ঝাড়গ্রাম থেকে মানিকপাড়া(Manickpara) যাতায়াতের রাস্তা অবরোধ করে গ্রামবাসীরা। শনিবার অবরোধের ফলে স্থানীয় যানবাহন চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে। ঝাড়গ্রাম, মানিকপাড়া কাজে যাতায়ত করা লোকেরা সমস্যায় পড়ে। মাঝ পথে আটকে থাকেন তারা। গ্রামবাসীদের অভিযোগ, মানিকপাড়া এলাকার রাসুশা গ্রামের বাসীন্দা দশম শ্রেনীর এক ছাত্রকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় মানিকপাড়া ফাঁড়ি(Manickpara Fari)র পুলিশ।

সারাদিন আটকে রেখে মারধোর করে বিকেলে ছাড়া হয়। বাড়ি ফিরে ছাত্রটি হাটতে না পারলে তাকে চিকিৎসার জন্য মানিকপাড়া হাসপাতালে(Manickpara Hospital) নিয়ে যাওয়া হয়। পরিবারের অভিযোগ ফাঁড়িতে নিয়ে গিয়ে অত্যাচারের ফলে ঐছাত্র ঠিকভাবে হাঁটা চলা করতে পারছে না। শুধু সন্দেহের বসে কোনো নাবালককে এভাবে আটকে মারধোরের প্রতিবাদে শনিবার সকাল থেকে গ্রামবাসীরা পথ অবরোধ করেন। তাদের দাবি দোষি পুলিশদের অবিলম্বে শাস্তি দিতে হবে। অশান্তি এড়াতে অবরোধ স্থলে পুলিশ মোতায়ন করা হয়। দীর্ঘ আলোচনার পর আহত ছাত্রের চিকিৎসার ভার পুলিশের পক্ষ থেকে নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলে গ্রামবাসীরা অবরোধ তুলে নেয়।

এদিকে,শনিবার দুপুরে হাওড়ার শ্যামপুর থানা(Shyampur P.S.) এলাকার গড়চুমুক ফাঁড়ির অন্তর্গত বেলারি নদীর ধারে ঝাউবাগান এলাকায় ভাগীরথী নদীতে তলিয়ে গেল এক স্কুল ছাত্র। ছাত্রের নাম অনিত বাগ। সে ক্লাস নাইনের ছাত্র ও পালপাড়া গোবিন্দ জিউ হাইস্কুলে পড়ে বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার স্কুল ছুটির পর অনিত ও আরো তিন বন্ধু মিলে সাইকেলে চেপে ভাগীরথী নদীতে যায় এবং ভাগীরথী নদীতে স্নান করার সিদ্ধান্ত নেয়। স্নান করতে গিয়ে চার জনই তলিয়ে যায়। এলাকার লোকজন ও মাঝিরা তিনজনকে উদ্ধার করলেও অনিতের খবর পাওয়া যায়নি। অনিকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ও উদ্ধারকারী দল। এই ঘটনায় উদ্বিগ্ন অনিতের পরিবার।

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়