মানুষকে চাঁদে পাঠাতে রকেট তৈরি করছে ইসরো

Share:

নিজস্ব প্রতিনিধি : ‘চন্দ্রযান-৩’ মিশন সফলভাবে হওয়ার পর এবার মানুষকে চাঁদে পাঠানোর ব্যবস্থা করছে ইসরো। নতুন একটি রকেট তৈরি করছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা। এই রকেটের মাধ্যমে ভারতীয় নাগরিকদের চন্দ্রপৃষ্ঠে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইসরোর প্রধান এস সোমনাথ ভারতের মহাকাশ গবেষণা সংস্থার পরবর্তী কর্মসূচির কথা জানিয়ে বলেছেন, ‘মেগা রকেট এখনকার রকেটের তুলনায় অনেকটাই বড় হবে। নেক্সট জেনারেশন লঞ্চ ভেহিক্যাল বা শৌর তৈরি করা হচ্ছে। তরল অক্সিজেন ও মিথেন গ্যাস সমৃদ্ধ একটি নতুন ইঞ্চিন রয়েছে। ২০৪০ সালের মধ্যে মানুষকে চাঁদে পাঠানোর পরিকল্পনা করা হয়েছে।‘ নতুন এই রকেটের মাধ্যমে ভারতের তৈরি গগণযাত্রীকে চাঁদে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একইসঙ্গে ইসরোর প্রধান জানান, ‘২০২৮ সালের মধ্যে প্রথম পর্যায়ের কাজ শেষ হয়ে যাবে। পুরো প্রকল্পটি শেষ করতে মোট কত টাকা লাগবে সেই বিষয়টি একটি রিপোর্ট তৈরি করা হয়েছে। রিপোর্টটি সরকারের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। সরকারের কাছ থেকে অনুমোদন এলে পুরো প্রকল্পের কাজ পুরোদমে শুরু হয়ে যাবে। রোবটের কাজ কী হবে ও রোবটের নকশা কী হবে, সেবিষয়ে কাজ করছেন বিজ্ঞানীরা।‘

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের