ঝাড়গ্রাম জেলার দুটি মূল রাস্তার শিলান্যাস করলেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় -এর উদ্যোগে রাজ্যজুড়ে যে সমস্ত দিকে উন্নয়ন এর ধারা অব্যাহত রয়েছে,তা আর বলার অপেক্ষা রাখেনা। এবারের লোকসভা নির্বাচন এর তাই মূল মন্ত্র ছিল ” উন্নয়ন এর নবজোয়ার”।আর সেই উন্নয়নকে হাতিয়ার করেই এবারের লোকসভাতে বিপুল জয়জয়কার হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের। ‌তাই শনিবার ঝাড়গ্রাম জেলার বহু প্রতিক্ষিত দুটি মূল রাস্তার শিলান্যাস করলেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা(Minister Birbaha Hasda)। মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এই দুটি রাস্তা তৈরির। যার শনিবার শিলান্যাস হতেই খুশি ওই এলাকার সাধারণ মানুষ।

জানা গিয়েছে,বিনপুর ১ নম্বর ব্লকের বৈতা অঞ্চলের পিন্দ্রাকুলি গ্ৰাম থেকে আদিবাসী পাড়া পর্যন্ত একটি রাস্তার শিলান্যাস করেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা।পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ এর আর্থিক সহায়তা তে এই রাস্তা নির্মাণ করা হবে।এর পাশাপাশি এদিন মন্ত্রীর হাত ধরে ঝাড়গ্রাম ব্লকের(Jhargaram Block) রাধানগর অঞ্চলের গঙ্গাধরপুরপুর চক থেকে গোলক মাহাতর বাড়ি পর্যন্ত একটি রাস্তার তিনি শিলান্যাস করেন। এটিও এক‌ই দপ্তর এর আর্থিক সহায়তা তে তৈরি হবে বলে জানা গিয়েছে।

এদিন মন্ত্রী বীরবাহা হাঁসদা জানান,আমি আপ্লুত,আমি খুব খুশিএই দুটি মূল রাস্তার কাজের সূচনা করতে পেরে।পরবর্তী সময়ে ও মানুষের পাশে এইভাবে থাকতে পারলে খুবই উপকৃত হবো।বহু মানুষের সমাগমে শনিবার এই দুটি রাস্তা তৈরির কাজের সূচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আগামী দিন ঝাড়গ্রামে আরো উন্নয়নমূলক কাজ হতে চলেছে বলে জানা গিয়েছে।

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়