ডোমজুড়ের বাঁকড়ায় সংঘর্ষ ,ব্যপক বোমাবাজি, ভাঙচুর, গ্রেফতার একাধিক

Share:

নিজস্ব প্রতিনিধি,হাওড়া: হাওড়ার ডোমজুড়ের বাঁকড়ায় সংঘর্ষ ,ব্যপক বোমাবাজি, ভাঙচুর। বাঁকড়া ২- এর মুন্সীডাঙ্গা শেখ পাড়ার ঘটনা। ঘটনাস্থালে ডোমজুড় থানার বিশাল পুলিশ বাহিনী। রয়েছে কেন্দ্রীয় বাহিনীও। সূত্র মারফত জানতে পারা যায়, বেআইনি বাড়ি তৈরি করতে বাঁধা দেওয়ায় পঞ্চায়েত সদস্য শেখ মফিজুল ওরফে মিন্টুর বাড়িতে হামলার অভিযোগ, ফারুক ও তার লোকজনের বিরুদ্ধে। পাল্টা হামলা শেখ মফিজুলেরও । ঘটনায় আটক বেশ কয়েকজন। দুইপক্ষের আহত কম করে ৩ জন। শেখ ফারুক অতীতে সিপিএম কর্মী ছিলেন। বর্তমানে তৃণমূল দল করেন। বেআইনিভাবে বাড়ি বানানোর অভিযোগ নিয়ে এই ঘটনা । ঘটনাস্থলে ব্যাপক বোমাবাজি ও ইট বৃষ্টি হয়। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছয় ডোমজুড় থানা(Domjur P.S.) বিশাল পুলিশ বাহিনী।

পঞ্চায়েত সদস্যর বাড়িতেও ব্যাপক বোমাবাজি ও ইট বৃষ্টি হয় । তবে ভাইরাল ভিডিওতে এক পক্ষকে আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি করতে দেখা যায় । এখন সেই আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে বাড়ি বাড়ি খোজ চালাচ্ছে পুলিশ । জানা গেছে,রবিবার সকালে হাওড়ার ডোমজুড় থানা এলাকার বাঁকড়া মুন্সীডাঙ্গা শেখ পাড়ায় এক পঞ্চায়েত সদস্য ও তৃণমূল নেতার বাড়িতে হামলার অভিযোগ উঠল একদল সিপিএম সমর্থকদের বিরুদ্ধে। এই ঘটনায় এক ব্যক্তি গুরুতর জখম হয়েছে বলে জানা গিয়েছে। দীর্ঘদিন ধরেই ওই এলাকার সিপিএম সমর্থক শেখ ফারুক বেআইনিভাবে বাড়ি তৈরি করছে বলে বাঁকড়া(Bakra) ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য শেখ মফিজুল দীর্ঘদিন ধরেই ওই বাড়ি তৈরিতে বাধা হয়ে দাঁড়িয়েছে।

রবিবার সকালে বাড়ি তৈরির কাজ শুরু হলে মফিজুলের দলবল সেই কাজে বাধা দেয় এবং এর পরেই শেখ ফারুকের লোকজন মফিজুলের(Mofijul) পরিবারের উপর ব্যাপক হামলা চালায় বলে অভিযোগ এবং পাল্টা অভিযোগ পরিবারের উপর হামলা চালিয়েছে। এই ঘটনায় প্রচুর বোমা পড়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। অশান্তি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। দুপক্ষকে তাড়া করে ছত্রভঙ্গ করে দিয়ে পরিস্থিতি সামাল দেয়। উত্তেজনা থাকায় ঘটনাস্থলে বসানো হয়েছে পুলিশ পিকেট।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য