চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য দিল্লি সরকারের

নিজস্ব প্রতিনিধিঃ দিল্লিতে লাগাতার ভারী বৃষ্টি। আর তাতে প্রাণ হারিয়েছেন ১১ জন বাসিন্দা। এই আবহে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা করল দিল্লি সরকার। রবিবার আপ মন্ত্রী অতিশী বলেন, ‘২৮ জুন  ভারী বৃষ্টিপাতের জেরে ডুবে যায় দিল্লির একাধিক এলাকা। আর তাতে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। তাই নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। দিল্লি পুলিশের মাধ্যমে নিহতদের পরিবারকে চিহ্নিত করবে। পাশাপাশি এই ক্ষতিপূরণ যেন শোকাহত পরিবারগুলির কাছে দ্রুত পৌঁছয়, তার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।‘

শুক্রবার দিল্লিতে বর্ষা ঢুকেছে। যারফলে ২২৮.১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। যা ১৯৩৬ সালের পর জুন মাসে সর্বোচ্চ। এই পরিস্থিতিতে জলমগ্ন দিল্লির একাধিক রাস্তা। শনিবারের বৃষ্টিতে নতুন করে প্লাবিত হয়েছে রোহিণী, বুরারি এবং মধ্য দিল্লির বহু এলাকা। সফদরজঙে শনিবার বৃষ্টি হয়েছে ৮.৯ মিলিমিটার। লোঢী রোডে বৃষ্টি হয়েছে ১২.৬ মিলিমিটার। এরফলে বৃষ্টির জলে ডুবে মৃত্যু হয়েছে ১১  জনের। তাদের মধ্যে একজন দিল্লির জৈতপুরের বাসিন্দা দিগ্বিজয় কুমার চৌধুরী। তিনি  ওখলায় জলমগ্ন আন্ডারপাসে স্কুটার নিয়ে আটকে পড়ে ।এরফলে ৬০ বছর বয়সী বৃদ্ধের  মৃত্যু হয়। রবিবার এবং সোমবারেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।  

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় রাজধানী দিল্লির বুকে ২২৮.১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ইতিমধ্যে মৌসম ভবনের তরফে ঘোষণা করা হয়েছে, আগামী তিন দিন দিল্লি, হরিয়ানা ও চণ্ডীগড়ে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। দিল্লি উপ রাজ্যপাল বি কে সাক্সেনা বৃষ্টির জল যাতে বিভিন্ন এলাকায় আটকে না থাকে, সেজন্য প্রশাসনকে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করার নির্দেশ দিয়েছেন।

Published by:

Share Link:

More Releted News:

উপেক্ষার বদলা! প্রেমিককে চেয়ারে বেঁধে আগুন ধরিয়ে দিয়ে পুড়িয়ে মারল প্রেমিকা

কেরলের বাজি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু আটজনের

মহারাষ্ট্রের পালঘরে আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ২ শ্রমিক

সহ্যসীমার বাইরে তাপমাত্রা, বাড়ির কাছে এসি হোটেল বুক করলেন তরুণী! ভাইরাল নেটদুনিয়ায়

অফিসের ক্রেডিট কার্ড থেকে খরচ ২৭ লক্ষ, হিসেব চাইতেই বসকে অশ্লীল ছবি পাঠিয়ে ব্ল্যাকমেইল

ভোট না দিলে নাম কাটার আতঙ্ক, চড়া ভাড়া গুনেই কেরল থেকে বাংলায় ফিরছেন পরিযায়ীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ