National Doctors’ Day : জেনে নিন পয়লা জুলাই ডক্টরস ডে পালন করা হয় কেন?

Share:

নিজস্ব প্রতিনিধি : আজ পয়লা জুলাই ২০২৪, সোমবার। আজকের দিনটি ‘জাতীয় চিকিৎসক দিবস’ হিসেবে পালিত হয়।ভারতে প্রতি বছর পয়লা জুলাই এই দিনটি পালন করা হয়। একজন চিকিৎসক হিসেবে ডাঃ বিধানচন্দ্র রায়ের অবদান অনস্বীকার্য। তবে তিনি কেবল নামকরা চিকিৎসকই ছিলেন না, পাশাপাশি পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রীও ছিলেন  তিনি।

প্রসঙ্গত, কিংবদন্তী চিকিৎসক ও পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ড. বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুদিন হিসেবে আজকের এই বিশেষ দিনটি পালন করা হয়। ১৯৬১ সালের ৪ ফেব্রুয়ারি দেশের সর্বোচ্চ সম্মাননা ‘ভারতরত্ন’ পেয়েছিলেন তিনি।১৯৯১ সালে ১ লা জুলাই প্রথম ড. বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুদিনকে চিকিৎসক দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

তবে মার্কিন যুক্তরাষ্ট্রে ৩০ মার্চ, ব্রাজিলে ১৮ অক্টোবর, ইরানে ২৩ অগষ্ট, এই তারিখগুলিতে এই দিনটি পালন করা হয়ে থাকে। কিছু কিছু দেশে এই দিনটি অন্যতম ছুটির দিন হিসেবে ক্যালেন্ডারে দেখানো হয়।

গুরুত্ব : কঠিন পরিস্থিতিতে একমাত্র পাশে দাঁড়ায় চিকিৎসকেরা। জাতি ধর্ম বর্ণ সব ভুলে সমাজের সব স্তরের মানুষের পাশে দাঁড়ায় চিকিৎসকেরা।কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রতিনিয়ত যুদ্ধ জারি রেখে যাওয়া ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের লড়াইকে সম্মান জানাতে এই দিনটি বিশেষভাবে পালন করা হয়। ডাক্তাররা সমাজে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ তাঁরা মানুষকে নবজীবন দিতে পারে। এককথায়, সৃষ্টিকে বাঁচিয়ে রাখতে চিকিৎসকদের যথেষ্ট  অবদান রয়েছে। 

রাম মন্দিরের চাঁদা চুরি কাণ্ডে আটজনের নামে এফআইআর, পুলিশের জালে দুই

তারাতলাকাণ্ডে ফিরহাদের ‘ঘনিষ্ঠ’ কালীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

শুক্রবার সকালে চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি, সোমে বিধানসভায় আসছে বিল

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

কলকাতার রাস্তায় বেহালা বাজিয়ে বেঁচে থাকার লড়াই, অশীতিপর বৃদ্ধের পাশে আনন্দ মাহিন্দ্রা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?