‘তিনি তো ট্যালেন্টের ডিব্বা’, পরীমণির প্রশংসায় পঞ্চমুখ পরমব্রত

তবে পরীমণিও তাঁর অন্যতম প্রিয় অভিনেত্রী। তিনি চর্চিত নায়িকা প্রসঙ্গে বলেন, ‘পরীমণিকে আমার মনে হয় ‘পাওয়ার হাউস অব ট্যালেন্ট’। তাকে যদি আরও একটু ভালোভাবে ব্যবহার করা যায়, তিনি আরও ভালো কিছু ঢাকাই ইন্ডাস্ট্রিকে দেবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেষমেষ ঢাকায় মুক্তি পেতে চলেছে টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় অভিনীত সিনেমা ‘আজব কারখানা’। বছর দুয়েক আগেই ছবিতে তাঁর প্রথম লুক প্রকাশ্যে এনেছিলেন পরমব্রত। কিন্তু অজ্ঞাত কারণে মুক্তি পায়নি ছবিটি। অবশেষে সব জট কাটিয়ে আগামী ১২ জুলাই মুক্তি পাচ্ছে পরমব্রতর ‘আজব কারখানা’। বর্তমানে টলিউড, বলিউড, দক্ষিণী-সহ একাধিক কাজ সামলে ঢাকায় পৌঁছেছেন। রবিবার ছিল ছবির লঞ্চ ইভেন্ট। সেখানেই সাংবাদিক বৈঠকে ছবি মুক্তির তারিখ ঘোষণা করলেন ছবির পরিচালক শবনম ফেরদৌস। মুলত ঢাকায় মুক্তি পেতে চলেছে পরমব্রতর এই ছবি।

গত বৃহস্পতিবার সিনেমার প্রচারের কাজে ঢাকায় আসেন পরমব্রত। বাংলাদেশের ঐতিহ্যবাহী লোকগান ও রকগানের মেলবন্ধনের গল্প বলবে ‘আজব কারখানা’। প্রচারে এসে বাংলাদেশের গণমাধ্যমকে ঢাকাই অভিনয়শিল্পীদের সম্বন্ধে নানা কথা বলেন অভিনেতা। পরমব্রত ব্যক্তিগত জীবনের চাইতে বরাবরই কাজকেই আগে প্রাধান্য দিয়েছেন। কলকাতার মতো ঢাকাকেও তিনি নিজের শহর মনে করেন। এদিন ঢাকাই শিল্পীদের সম্পর্কে অভিনেতা জানালেন, মোশাররফ করিম আর চঞ্চল চৌধুরীর বড় ভক্ত তিনি। তবে পরীমণিও তাঁর অন্যতম প্রিয় অভিনেত্রী। তিনি চর্চিত নায়িকা প্রসঙ্গে বলেন, ‘পরীমণিকে আমার মনে হয় ‘পাওয়ার হাউস অব ট্যালেন্ট’। তাকে যদি আরও একটু ভালোভাবে ব্যবহার করা যায়, তিনি আরও ভালো কিছু ঢাকাই ইন্ডাস্ট্রিকে দেবেন।

পরীমণির কাজ দেখে তিনি অভিভূত। তাকে আরো ভালোভাবে ব্যবহার করা হলে তিনি আরো ভালো করবেন। এছাড়াও তিনি বাংলাদেশের আরও দুই নাট্যশিল্পী নিশো ও অপূর্বর কাজও পছন্দ করেন। তাসনিয়া ফারিণের কাজও তাঁর ভাল লাগে। ‘আজব কারখানা’ আগামী ১২ জুলাই এটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। শবনম ফেরদৌসী পরিচালিত এ সিনেমায় প্রথমবার বড় পর্দায় অভিষেক হচ্ছে র‌্যাম্প মডেল শাবনাজ সাদিয়া ইমির।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার