নয়া ফৌজদারি আইনে প্রথম মামলা দায়ের দিল্লির হকারের বিরুদ্ধে

যার ফলে ফৌজদারি আইনে বহু বহু পরিবর্তন এসেছে। ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়াম ঔপনিবেশিক যুগের আইনগুলিকে প্রতিস্থাপন করছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, দিল্লি: ন্যায় সংহিতা, নয়া ফৌজদারি আইন কার্যকর করার প্রথমদিনেই তথা সোমবার (১ জুলাই) দিল্লির কমলা নগর মার্কেটের কাছ থেকে একজন রাস্তার বিক্রেতার বিরুদ্ধে মামলা দায়ের। তাঁর বিরুদ্ধে অভিযোগ, দিল্লি রেলওয়ে স্টেশনে ফুট ওভারব্রিজ বাধা দিয়ে সে সেখানে তামাক ও জল বিক্রি করছিল। তাই তাঁর বিরুদ্ধে নয়া প্রবর্তিত ভারতীয় ন্যায় সংহিতা, ২০২৩ আইনের অধীনে মামলা দায়ের করা হয়েছে। রিপোর্ট অনুসারে, অভিযুক্ত বিক্রেতার নাম পঙ্কজ কুমার, যিনি বিহারের বাসিন্দা। বিক্রেতার বিরুদ্ধে কমলা মার্কেট থানা ভারতীয় ন্যায় সংহিতার ২৮৫ ধারার অধীনে মামলা করেছে।

এফআইআর উল্লেখ করা হয়েছে যে, বিক্রেতা প্রধান সড়কের কাছে কার্ট নিয়ে তামাক এবং জল বিক্রি করছিলেন, যা যাত্রীদের অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছিল। এলাকায় টহলরত পুলিশ তাঁকে অনেকবার তার কার্ট সরাতে বললেও সে পুলিশের অনুরোধ অগ্রাহ্য করে। আজ সোমবার থেকে ১ জুলাই তিনটি নতুন ফৌজদারি আইন, ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়াম কার্যকর হল৷ তবে এই নিয়ে বিরোধী দল এবং কিছু সামাজিক সংগঠনের আপত্তি থাকলেও, অবশেষে এই আইন কার্যকর হয়েছে। যার ফলে ফৌজদারি আইনে বহু বহু পরিবর্তন এসেছে। ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়াম ঔপনিবেশিক যুগের আইনগুলিকে প্রতিস্থাপন করছে। যেমন ভারতীয় দণ্ডবিধি, ফৌজদারি কার্যবিধি, এবং ভারতীয় প্রমাণ আইন। এই আইনের ফলে দ্রুত বিচার নিশ্চিত হবে।

আধুনিক যুগের অপরাধের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে এই নতুন আইনের বিধানগুলো। নতুন আইনের প্রয়োগের ফলে, বিচারককে এখন বিচার শেষ হওয়ার ৪৫ দিনের মধ্যে রায় ঘোষণা করতে হবে এবং প্রথম শুনানির ৬০ দিনের মধ্যে চার্জ গঠন করতে হবে।এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, এই পরিবর্তনের লক্ষ্য “সবার জন্য দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা। এই আইনগুলির যথাযথ প্রয়োগের জন্য প্রশিক্ষণ এবং ফরেনসিক দলের প্রয়োজন হবে, যাদের পরিদর্শনে ফলে অপরাধীর সাত বছর বা তার বেশি সাজা হতে পারে।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়