জর্জিয়াকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রথমবার ইউরো খেলতে এসেই পর্তুগালকে হারিয়ে ইতিহাস লিখেছিল জর্জিয়া। সবাইকে চমকে দিয়ে পৌঁছে গিয়েছিল শেষ ষোলোয়। কিন্তু রবিবার রাতে স্প্যানিশ ঝড়ে থমকে গেল জর্জিয়ার স্বপ্নের দৌড়। লামিনে ইয়ামাল-নিকোলাস উইলিয়ামসদের দাপটের কাছে ৪-১ গোলে হার মানতে হল। জিতে শেষ আটে পৌঁছে গেল চলতি ইউরোর চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার স্পেন।

ম্যাচের শুরু থেকেই গোলের জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন ইয়ামাল-উইলিয়ামসরা। তাঁদের মুহুর্মুহু আক্রমণে দিশেহারা হয়ে পড়েছিল জর্জিয়ার রক্ষণভাগ। কিন্তু তিন কাটির নিচে অতন্দ্র প্রহরী হয়ে আবির্ভূত হয়েছিলেন জর্জিয়ার গোলকিপার জর্জি মামারদাশভিলি। ১০ মিনিটের মধ্যেই পেদ্রি ও দানি কারভাহালের শট আসাধারণ দক্ষতায় প্রতিহত করেন। মাঝে মধ্যে প্রতি আক্রমণে উঠে এসেছিলেন জর্জিয়ার খেলোয়াড়রাও। এমনই এক প্রতি আক্রমণ থেকে খেলার ধারার বিপরীতে এগিয়ে যায় জর্জিয়া। ১৮ মিনিটে জর্জিয়ার কাকাবাদজের ক্রস বিপদমুক্ত করতে গিয়ে উল্টো নিজেদের জালে বল পাঠিয়ে দেন রবিন লে নরমান্দ। ১-০ গোলে পিছিয়ে থাকাটা স্পেনের ফুটবলারদের জাত্যাভিমানে ব্যাপক আঘাত হেনেছিল। গোল শোধের জন্য মরিয়া হয়ে ঝাঁপান ইয়ামালে-পেদ্রিরা। ম্যাচের ৩৯ মিনিটের মাথায়  উইলিয়ামসের কাটব্যাক পাস  থেকে বল পেয়ে সমতা ফেরান রদ্রি। ১-১ গোলে ম্যাচ ড্র রেখে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ফের জর্জিয়াকে চেপে ধরেন স্পেনের ফুটবলাররা। ৫১ মিনিটে ইয়ামালের ক্রস থেকে স্পেনকে ২-১ গোলে এগিয়ে দেন রুইস। ৭৫ মিনিটে রুইসের পাস থেকে বল পেয়ে জর্জিয়ার জাল কাঁপিয়ে ফল ৩-১ করেন নিকোলাস  উইলিয়ামস। তবে একের পর এক গোল খেলেও হতোদ্যম হয়ে পড়েনি প্রথম ইউরো খেলতে আসা দলটি। মাঝে মধ্যে মরিয়া হয়ে গোল শোধের চেষ্টা চালিয়েছিল। যদিও কাঙ্কিত গোল পায়নি। ম্যাচের ৮৩ মিনিটে জর্জিয়ার কফিনে শেষ পেঁরেকটি পোঁতেন দানি ওলমো। মিকেল ওইয়ারসাবালের পাস থেকে ব্যবধান ৪-১ করেন তিনি। শেষ আটে স্পেনের প্রতিপক্ষ জার্মানি। 

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে