বার্বাডোজে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে আটকে পড়লেন রোহিত শর্মারা

বার্বাডোজে হারিকেন ঝড়ের তীব্র ভয়াবহতার কারণে দেশের প্রশাসনিক কর্তৃপক্ষকে বিমান পরিষেবা বাতিল করতে হয়েছে। ফলে আপাততঃ টিম ইন্ডিয়া হোটেলেই আটকে পড়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২৯ জুন ছিল গোটা ভারতবাসীর গর্বের দিন। প্রায় ১৭ বছর পর ICC T20 বিশ্বকাপ জিতল ভারত। দক্ষিণ আফ্রিকাকে এক্কেবারে দুরমুশ করে বিজয়ীর শিরোপা জিতেছে ভারতীয় ক্রিকেট টিম। ২০২৩ সালে বিশ্বকাপ না জেতার ক্ষতটায় এক্কেবারে প্রলেপ দিয়ে দিল ভারতের এই বিশ্বজয়। যাই হোক, বিশ্বকাপ ফাইনালের আগে থেকেই বার্বাডোজে প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে। উত্তর আমেরিকার ক্যারাবিয়ানের শহর বার্বাডোজে হ্যারিকেন ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি হয়েছে। যার ফলে আটকে গিয়েছে বিমান পরিষেবা। আর বার্বাডোজে হারিকেন বেরিলের হুমকির কারণে বিমানবন্দরও বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে বিশ্বজয়ের পর দেশে ফিরতে বাধার সৃষ্টি হয়েছে রোহিত বাহিনীর।

বিজয়ী ভারতীয় ক্রিকেট দলের স্বদেশ প্রত্যাবর্তন উল্লেখযোগ্যভাবে বিলম্বিত হয়েছে। বার্বাডোজে হারিকেন ঝড়ের তীব্র ভয়াবহতার কারণে দেশের প্রশাসনিক কর্তৃপক্ষকে বিমান পরিষেবা বাতিল করতে হয়েছে। ফলে আপাতত টিম ইন্ডিয়া হোটেলেই আটকে পড়েছেন। রোহিত শর্মা এবং তার বাহিনীর গতকাল অর্থাৎ রবিবার ভারতে ফিরে আসার কথা ছিল। কিন্তু, বার্বাডোসে প্রাকৃতিক ভয়াবহতার কারণে তাঁদের সোমবার দেশে ফেরার সময়সূচীও বাতিল করা হয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে টিমকেই হোটেলেই থাকতে বলা হয়েছে। একটি প্রতিবেদন অনুসারে, বার্বাডোস বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। হারিকেন বেরিলের প্রত্যাশিত আগমনের কারণেই সমস্ত ফ্লাইট বাতিল করা হয়েছে। উল্লিখিত হারিকেনটি ক্যাটাগরি 4-এর আক্রমণ ভয়াবহ হতে পারে। তাই বিমান ভ্রমণের ক্ষেত্রে কোন ঝুঁকি নিচ্ছে না দেশের প্রশাসন।

 

তাই আগামী ২৪ বার্বাডোজে বিমান পরিষেবা বাতিল করা হয়েছে। ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনে বলা হয়েছে, বেরিল ১৩০ মাইল প্রতি ঘণ্টার বেশি বেগে উইন্ডওয়ার্ড দ্বীপপুঞ্জে আঘাত হানবে। ঘূণিঝড় সেন্টার জানিয়েছে যে, এটি ৬ থেকে ৯ ফুটের মধ্যে ঝড় উঠতে পারে এবং ৩ থেকে ৬ ইঞ্চি বৃষ্টিপাতের প্রত্যাশা রয়েছে। এদিকে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI) সেক্রেটারি জয় শাহ ভারতের খেলোয়াড়দের জন্য একটি সম্ভাব্য সংবর্ধনা অনুষ্ঠান সম্পর্কে জানিয়েছেন যে, ভারতীয় দল বার্বাডোজ থেকে দেশে ফিরলে এই অনুষ্ঠান করা হবে। তবে এখন সবাই বার্বাডোজে আটকে আছে। ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডের কয়েকজন খেলোয়াড়দের ৬ জুলাই থেকে শুরু হওয়া ৫টি ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য জিম্বাবুয়ে সফরে যাওয়ার কথা রয়েছে। 

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে