অবসর নেওয়ার ইচ্ছে ছিল না, অকপটে জানালেন রোহিত

Share:

নিজস্ব প্রতিনিধি : টি ২০ বিশ্বকাপ জয়ের পর অবসর নেওয়ার কথা ঘোষণা করেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু টি ২০ ক্রিকেটকে বিদায় জানানোর ইচ্ছে ছিল না তাঁর। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই কথা জানাতে ভোলেননি রোহিত।

টি ২০ বিশ্বকাপের ফাইনালের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়ে অবসরের কথা ঘোষণা করেছিলেন বিরাট কোহলি। এরপর অবসরের কথা ঘোষণা করেন রোহিত শর্মা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রোহিত জানান, ‘এখনই টি ২০ ক্রিকেটকে বিদায় জানানোর ইচ্ছা ছিল না তাঁর। কিন্তু পরিস্থিতি এমনই ছিল যে তাঁর মনে হয়েছে এটাই অবসর নেওয়ার সঠিক সময়। এই কারণেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি।‘ এর আগে অবশ্য রোহিতকে বলতে শোনা গিয়েছিল, ‘এটা ছিল আমার শেষ ম্যাচ। বিদায় জানানোর জন্য এর থেকে ভালো ম্যাচ আর হয় না। আমি এটা খুব করে পেতে চেয়েছি। এর অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন।‘

উল্লেখ্য, এবারের টি ২০ বিশ্বকাপে ৮ ম্যাচে ২৫৭ রান করেছেন রোহিত শর্মা। টুর্নামেন্টের দ্বিতীয় রান সংগ্রহক তিনি। ছন্দে থাকা অবস্থায় রোহিত কেন অবসর নিলেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। তবে সাংবাদিকদের দেওয়া প্রশ্নের উত্তরে রোহিত যা বলেছেন, তাতে একটা বিষয় স্পষ্ট যে, টি ২০ ক্রিকেটকে বিদায় জানানোর কোনও ইচ্ছা ছিল না তাঁর। পরিস্থিতির চাপে পড়েই তাঁকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে।

 

 

ফাইনালের আগে আবেগস্পর্শী পোস্ট মেসির, অবসরের ইঙ্গিত?

ইতিহাস গড়লেন পিভি সিন্ধু, প্রথম ভারতীয় হিসেবে জয় করলেন জাপান ওপেন

দলীয় কার্যালয়ে বুলডোজার চলতেই হাইকোর্টে ছুটলেন অভিষেক

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জম্মু-কাশ্মীর, আপাতত স্থগিত অমরনাথ যাত্রা

বিশ্বকাপের মাঝেই ইজরায়েলি দুষ্কৃতীদের গুলিতে নিহত ফুটবলার

মোষের মাংসের টান, বাঘ-সিংহের খাবার জোগাতে হিমশিম অবস্থা আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষের

প্রথম জাতীয় পুরস্কার পেয়ে আনন্দে আত্মহারা কার্তিক, মা-বাবাকে জড়িয়ে কেঁদে ফেললেন ‘চান্দু’

চিকিৎসার নামে সোনমকে হাসপাতালে ‘আটকে’ রাখার দাবি! দিল্লি হাইকোর্টের দ্বারস্থ স্ত্রী

আজ কলকাতায় অমিত শাহ, রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

রবির সকালেই ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গে, উত্তরে ভারী দুর্যোগ! জারি সতর্কতা

সংসদ অধিবেশন নিয়ে রবিবারের সর্বদলীয় বৈঠকে ডাক পেলেন সুদীপ-কাকলি

দু’জন মার্কিন সেনার মৃত্যুর বদলা নিতে ইরানকে ‘শাস্তি’ দিচ্ছে আমেরিকা

অশোকনগরে গৃহবধূর কাছ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র! ব্যাগ খুলতেই চোখ কপালে উঠল সিআইডির

বাবা-মায়ের খোঁজে বন্যার জলে তিন ঘণ্টা সাঁতার কেটে গ্রামে পৌঁছলেন যুবক