লোকসভা ভোটে মোদি সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় দুঃখে আত্মঘাতী বিজেপি কর্মী

একটি সংবাদসূত্রের খবর অনুযায়ী, সুখবিন্দর নামে পরিচিত ওই বিজেপি কর্মী শুক্রবার রাতে হরিয়ানার হিসার জেলায় তাঁর শ্বশুরবাড়িতে আত্মহত্যা করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সদ্য গিয়েছে লোকসভা নির্বাচন। এবার ভোটে এক্কেবারে হাড্ডাহাড্ডি লড়াই চলেছে। যেখানে গোটা দেশবাসীর চোখ ভারতীয় জনতা পার্টির দিকে ছিল। কিন্তু ভোট ফলাফল শেষে মাত্র ২৪০ টি আসনে জিতেছে মোদির নেতৃত্বাধীন বিজেপি দল। যা কিনা ২০১৯ সালের তুলনায়ও অনেক কম। কিন্তু NDA জোট INDIA জোটের তুলনায় বেশি আসন পাওয়ায় এ যাত্রার মতো মোদির দেশের কুর্সি হারায় নি। কিন্তু তার দল এক্কেবারে মুখ থুবড়ে পড়েছে। শেষমেশ NDA বাঁচিয়ে দিয়েছে মোদিকে। কিন্তু বিজেপির এমন ফলাফল তাঁর দলের অনেক কর্মীরাই মেনে নিতে পারেননি। কিন্তু তা বলে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় আত্মহত্যা করবেন মোদির দলের ব্যক্তি? হ্যাঁ, সম্প্রতি এমনই ঘটনা ঘটল হরিয়ানায়।

বিজেপি বেশি আসন না পাওয়ায় দুঃখে বিষ খেয়ে আত্মহত্যা করলেন এক বিজেপি কর্মী। তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী শপথ গ্রহণ করলেও তাঁর নেতৃত্বাধীন দল এ বার সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে ব্যর্থ হয়েছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে জাতীয় গণতান্ত্রিক জোট (NDA) ৪০০ টিরও বেশি আসন জিততে ব্যর্থ হওয়ায় সম্প্রতি হরিয়ানার একজন বিজেপি কর্মী বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। একটি সংবাদসূত্রের খবর অনুযায়ী, সুখবিন্দর নামে পরিচিত ওই বিজেপি কর্মী শুক্রবার রাতে হরিয়ানার হিসার জেলায় তাঁর শ্বশুরবাড়িতে আত্মহত্যা করেছেন। নিহত বিজেপি কর্মীর ছোট ভাই জুগবিন্দর, যিনি চরখি দাদরির নন্দা গ্রামের বাসিন্দা, তিনিই পুলিশের কাছে জানিয়েছেন, তাঁর বড় ভাই বেশ কয়েক বছর ধরে বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন। এবং তিনি ভিওয়ান্ডিতে পরিবহন দফতরে কাজ করতেন। আর তাঁর মৃত্যুর কারণ, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে মোদীর নেতৃত্বাধীন বিজেপি সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যার্থ হওয়ার দুঃখেই সুখবিন্দরের জীবন শেষ করেছেন।

কারণ লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই ভেঙে পড়েছিলেন তিনি। যদিও মোদি অন্যান্য পার্টির তুলনায় বেশি ভোট পেয়েছেন। কিন্তু তাঁর দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে ব্যর্থ হওয়ায় নিজেকেই শেষ করে দিলেন বিজেপি কর্মী। সুখবিন্দরের ভাই জানিয়েছেন, ভোটের ফলফলের পরে তাঁকে উৎসাহ করার জন্যে তাঁর পরিবার অনেক চেষ্টা করেছিলেন কিন্তু তিনি বেশিরভাগ সময়েই মনমরা হয়ে থাকতেন চুপচাপ থাকতেন। অবশেষে শুক্রবার (২৮ জুন) রাতে সুখবিন্দর তাঁর শ্বশুরবাড়িতে এসে বিষ পান করেন। তবে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়