ঘুম চোখে হাঁটতে গিয়ে সাত তলা থেকে পড়ে মৃত্যু কিশোরের

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘুম চোখে হাঁটতে গিয়ে সাত তলা থেকে পড়ে মৃত্যু হল কিশোরের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ মুম্বইয়ের মজগাঁও এলাকায়। কীভাবে এই ধরনের ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ১৯ বছর বয়সি কিশোরের নাম মুস্তোফা ইব্রাহিম চুনাওয়ালা। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ইব্রাহিমের ঘুমের মধ্যে হাঁটা রোগ ছিল। রবিবার ভোর পাঁচটা নাগাদ দক্ষিণ মুম্বইয়ের নেসবিট রোডে অ্যাকোয়া জেম টাওয়ারে ঘুমের মধ্যে হাঁটছিল ইব্রাহিম। তখনই সাত তলা থেকে পড়ে যায় সে। এক প্রত্যক্ষদর্শী তাঁকে চার তলায় অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে তাঁকে এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ইতিমধ্যে গোটা ঘটনার তদন্তে নেমেছে বাইকুল্লা থানার পুলিশ। ইব্রাহিমের ঘুমের মধ্যে হাঁটা রোগ রয়েছে, এই কথা জানা সত্বেও কেন তাঁর ওপর নজর রাখা হল না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। কেউ তাঁকে এই ধরনের ঘটনা ঘটাতে সাহায্য করতে পারে বলেও আশঙ্কা করছেন তদন্তকারীরা। গোটা বিষয়টিকে দুর্ঘটনাজনিত মৃ্ত্যু হিসাবে ধরে নিয়ে মামলা দায়ের করেছে পুলিশ। কিশোরের পরিচিতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শনি রাতে নিউইয়র্কে মহাকাব্যিক লড়াই, মরক্কোর মুখোমুখি ব্রাজিল

বজ্রবিদ্যুৎ-সহ তুমুল বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হল সতর্কতা

চাটনি-রুটি কেটেছে দিন, ২০ বছর জন্মভিটেয় পা রাখেননি ‘পঞ্চায়েত’ এর ‘প্রধানজি’

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

ফিফা বিশ্বকাপের মঞ্চে কেটি পেরিকে পাত্তাই দিল না খুদে, ভাইরাল ভিডিও

সুখবর! শিয়ালদহ-রানাঘাট এসি লোকাল দাঁড়াবে আরও ৫টি স্টপেজে, কখন কোন স্টেশনে আসবে?

ধুন্ধুমার নৈহাটি থানা চত্বর, পুরসভার চেয়ারম্যানের ছেলেকে চড় -ঘুষি- লাথি, ছোড়া হল ডিম

পেট্রল পাম্পে জ্বালানি বিক্রি নিয়ে নতুন নির্দেশিকা জারি কেন্দ্রের

এফবিআই’র ড্রোন হ্যাকের দাবি ইরানের, বিশ্বকাপের মাঝেই হামলার আশঙ্কা

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

মেট্রো লাইনের উপর উঠল বিড়াল, ক্ষুদ্র প্রাণীর ক্ষমতা দেখল নিত্যযাত্রীরা

বিয়ের একদিন আগে প্রেমিকের সঙ্গে গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার তরুণীর দেহ

‘প্রথম দেখাতেই মুগ্ধ হয়েছিলাম’! রচিত সিংহকে নিয়ে আবেগঘন পোস্ট হুমা কুরেশির