পাকিস্তান থেকে দেশে ফেরার পথেই মৃত্যু ভারতীয় শিখ তীর্থযাত্রীর

এরপর তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। গত সপ্তাহে, মহারাজা রঞ্জিত সিংয়ের মৃত্যুবার্ষিকী উৎসবে অংশ নিতে ভারত থেকে অন্তত ৪৫৫ শিখ লাহোরে গিয়েছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: পাকিস্তান থেকে ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন একজন ভারতীয় শিখ তীর্থযাত্রী। ৬৪ বছর বয়সী মৃত ভারতীয় ব্যক্তিটি ৪৫০ টিরও বেশি শিখ তীর্থযাত্রীদের অংশ ছিলেন। সম্প্রতি তিনি তাঁদের সঙ্গেই ধর্মীয় তীর্থযাত্রায় অংশ নেওয়ার জন্যে পাকিস্তানে গিয়েছিলেন। কিন্তু সেখান থেকে ফেরার পথে ওয়াঘা-আটারি সীমান্তে মারা গিয়েছেন ওই শিখ তীর্থযাত্রী। একটি আন্তর্জাতিক সংবাদ প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২ জুলাই)। পাকিস্তান থেকে ফেরার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ভারতীয় প্রবীণ ব্যক্তিটি।

জানা গিয়েছে, পঞ্জাবের অমৃতসর থেকে দেব সিং সিধু নামক ওই তীর্থযাত্রীটি মহারাজা রঞ্জিত সিংয়ের ১৮৫ তম মৃত্যুবার্ষিকীতে অংশ নিতে এবং ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে পাকিস্তানে গিয়েছিলেন। সেখানে থেকে ফেরার পথে তাঁর সঙ্গে অন্যান্য শিখ তীর্থযাত্রীরাও ছিলেন। ভারতে ফেরার সময় সিধু ভারতীয় ইমিগ্রেশন হলে হৃদরোগে আক্রান্ত হন। এরপর তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। গত সপ্তাহে, মহারাজা রঞ্জিত সিংয়ের মৃত্যুবার্ষিকী উৎসবে অংশ নিতে ভারত থেকে অন্তত ৪৫৫ শিখ লাহোরে গিয়েছিলেন। উল্লেখ্য, শিখ সাম্রাজ্যের প্রথম শাসক মহারাজা রঞ্জিত সিং। তাঁর জন্ম বার্ষিকী উপলক্ষে তাঁর মূর্তি আবারও পুনরুদ্ধার করা হল। যেটি ধর্মীয় চরমপন্থীরা নষ্ট করে ফেলেছিলেন।

সেটিই এই উৎসবে ৪৫০ জনেরও বেশি পরিদর্শনকারী ভারতীয় শিখদের উপস্থিতিতে উন্মোচন করা হয়। মহারাজা রঞ্জিত সিংয়ের নয়-ফুট লম্বা ব্রোঞ্জ মূর্তিটি ২০১৯ সালে তার ‘সমাধি’র কাছে লাহোর ফোর্টে প্রথম স্থাপন করা হয়েছিল। কিন্তু এটি তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান (TLP) এর কর্মীরা দুবার ভাঙচুর করে ফেলে। তাই আবার পুনরায় এই মূর্তি স্থাপন করা হয়েছে। পঞ্জাবের মহান শিখ শাসকের মূর্তিটি যুক্তরাজ্যের একটি সংস্থা থেকে প্রদেশের জনগণকে উপহার দেওয়া হয়েছিল। মহারাজা রঞ্জিত সিং শিখ সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন, যা 19 শতকের প্রথমার্ধে উত্তর-পশ্চিম ভারতীয় উপমহাদেশ শাসন করেছিল।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে