পশ্চিম আফ্রিকার মালিতে সন্ত্রাসী হামলায় নিহত ৪০

তবে বিয়ে বাড়ি থেকে আতঙ্কে কিছু লোক পালিয়ে যেতে সক্ষম হয়েছে, কিন্তু বেশিরভাগ মানুষই মারা গিয়েছেন। আর গুলিবর্ষণে নিহতদের মধ্যে বেশীরভাগই পুরুষ ছিলেন বলে জানা গিয়েছে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আচমকা অজ্ঞাত সশস্ত্র বাহিনীর আক্রমণে পশ্চিম আফ্রিকার মধ্য সাহেল অঞ্চলের মালির একটি গ্রামে ৪০ জন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৩ জুলাই) দেশটির পুলিশ কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনাটি ঘটেছে, সোমবার মোপ্তি অঞ্চলের ডিজিগুই বোম্বো গ্রামে এই হামলার ঘটনাটি ঘটেছে। আসলে এক দশকেরও বেশি সময় ধরে মালির উত্তরাঞ্চলের বেশি কয়েকটি গ্রামে আল কায়দা এবং ইসলামিক স্টেটের সঙ্গে যুক্ত জিহাদি গোষ্ঠীগুলি ঘাঁটি গেড়েছে। তাঁরা সেই সব অঞ্চলে খুব সক্রিয়ও থাকেন। এই সকল জঙ্গি গোষ্ঠীই সোমবার (১ জুলাই ২০২৪) মালি গ্রামে হামলা চালিয়েছে। তাঁদের গুলিবর্ষণে প্রায় ৪০ জন মানুষ নিহত হয়েছেন।

পশ্চিম আফ্রিকার মধ্য সাহেল অঞ্চলের মালির মেয়র ফোনে ঘটনার ব্যাখ্যা করে জানিয়েছেন, ‘এটি একটি অত্যন্ত গুরুতর আক্রমণ ছিল, সশস্ত্র বাহিনীরা প্রথমে গোটা গ্রাম দখল করে ফেলেছিল। এবং পরে এলোপাথাড়ি গুলি চালায়। লোকজনকে নৃশংসভাবে হত্যা করে। যার ফলে প্রাণ হারিয়েছে প্রায় ৪০ জনের।’ তবে নাম প্রকাশ্যে না আনতে ইচ্ছুক কর্মকর্তা সঠিক মৃত্যুর সংখ্যা বলতে পারেননি। সূত্রের আরও খবর, ঘটনার দিন মালি গ্রামে একটি বিয়ের অনুষ্ঠান চলছিল। তখনই দুষ্কৃতীরা গোটা গ্রামটি ঘিরে ফেলে এবং হামলা চালায়। তবে বিয়ে বাড়ি থেকে আতঙ্কে কিছু লোক পালিয়ে যেতে সক্ষম হয়েছে, কিন্তু বেশিরভাগ মানুষই মারা গিয়েছেন। আর গুলিবর্ষণে নিহতদের মধ্যে বেশীরভাগই পুরুষ ছিলেন বলে জানা গিয়েছে।

তবে এখনও হামলাকারীদের শনাক্ত করা যায়নি। এবং কোনও সন্ত্রাসগোষ্ঠী তাঁদের দায় স্বীকার করেনি। পশ্চিম আফ্রিকার মধ্য সাহেল অঞ্চলের মালি এলাকায় মাঝে মধ্যেই সন্ত্রাসীদের হামলা চালানোর খবরটি শিরোনামে জায়গা নেয়। যখন থেকে এই অঞ্চলে আল কায়দা এবং ইসলামিক স্টেটের সঙ্গে যুক্ত জিহাদি গোষ্ঠীগুলি ঘাঁটি গেড়েছে তখন থেকেই সন্ত্রাসীরা এখানে হামলা চালাচ্ছে। এবং সন্ত্রাস গোষ্ঠী মালির প্রতিবেশী অঞ্চল বুর্কিনো ফাসো এবং নাইজারে ছড়িয়ে পড়েছে। এবং তাঁদের আক্রমণে হাজার হাজার মানুষ ইতিমধ্যেই নিহত হয়েছেন। লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ২০২০ সালের পর থেকেই সন্ত্রাসীরা এইসব অঞ্চলে ঘাঁটি গাড়তে শুরু করেছেন।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে