৫ মাস বাদে ফের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর কুর্সিতে হেমন্ত সোরেন

Share:

নিজস্ব প্রতিনিধি, রাঁচি: পাঁচ মাস বাদে ফের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর কুর্সিতে হেমন্ত সোরেন। আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটের সময়ে রাজভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণান তাঁকে শপথবাক্য পাঠ করান। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সুপ্রিমো তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন।

শপথ নেওয়ার আগে সামাজিকমাধ্যম ‘এক্স’ হ্যান্ডলে (পূর্বতন টুইটার) এক ভিডিয়ো বার্তা পোস্ট করেন হেমন্ত। ওই ভিডিয়ো বার্তায় বিজেপিকে নিশানা করে তিনি বলেছেন, ‘ঔদ্ধত্য ও অহঙ্কারী কিছু মানুষ ক্ষমতার বলে আমার কণ্ঠস্বর স্তব্ধ করার চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু আজ ঝাড়খণ্ডের মানুষের কণ্ঠস্বর নতুন করে জেগে উঠেছে। জয় ঝাড়খণ্ড, জয় হিন্দ।’

অবৈধ জমি কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগে ইডির হাতে গ্রেফতারের কয়েক ঘন্টা আগে গত ৩১ জানুয়ারি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন হেমন্ত সোরেন। তাঁর পরিবর্তে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেছিলেন প্রবীণ জেএমএম বিধায়ক চম্পাই সোরেন। দীর্ঘ পাঁচ মাস জেলে থাকার পরে গত ২৮ জুন হেমন্তর জামিন মঞ্জুর করে ঝাড়খণ্ড হাইকোর্ট। ওই জামিন মঞ্জুরের পরেই জল্পনা শুরু হয়, ফের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর কুর্সিতে আসীন হচ্ছেন শিবু-পুত্র। গতকাল বুধবারই বৈঠকে বসেছিলেন জেএমএম-কংগ্রেস ও আরজেডির নেতারা। ওই বৈঠকেই ঠিক হয়, ফের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসবেন হেমন্ত সোরেন। সেই সিদ্ধান্ত মেনেই সন্ধে সাতটা নাগাদ রাজভবনে পৌঁছে রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণানের হাতে ইস্তফাপত্র তুলে দেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন। তার পরেই নতুন সরকার গঠনের দাবি জানান শিবু-পুত্র। প্রথমে শোনা গিয়েছিল, আগামী রবিবার মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন হেমন্ত। পরে জানা যায়, রবিবার নয়, বৃহস্পতিবার বিকেলেই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন হেমন্ত।

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার