ভোটের সময়ে পাশে থাকার জন্য বিশিষ্টজনদের ধন্যবাদ মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি : লোকসভা ভোটের পর বৃহস্পতিবার রাজ্যের বিশিষ্টজনদের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে কেন্দ্রের বিরুদ্ধে লড়াই জারি রাখার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। আগামীদিনে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যেতে বিশিষ্টজনদের যে প্রয়োজন, সেই কথাও আরও একবার স্মরণ করিয়ে দেন তিনি।

এদিন আলিপুরের সৌজন্য প্রেক্ষাগৃহে ৪৫ জন বিশিষ্টজনদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমন্ত্রিতদের তালিকায় ছিলেন জয় গোস্বামী, আবুল বাশার, নচিকেতা, কবীর সুমন সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। লোকসভা ভোটের পর এই প্রথম বিশিষ্টজনদের সঙ্গে দেখা করলেন মমতা। প্রায় দেড়ঘণ্টা ধরে আলোচনা হয় বিদ্বজ্জনেদের সঙ্গে। এদিন বিশিষ্টজনদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী জানান, ‘কেন্দ্রীয় সরকার আমাদের নানাভাবে পথ আটকানোর চেষ্টা করছে। কিন্তু আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। আপনারাও আপনাদের লড়াই চালিয়ে যান। আমাদের লড়াই চলবে।‘ একইসঙ্গে তিনি জানান, ‘লোকসভা ভোটের সময়ে আপনারা যেভাবে পাশে ছিলেন, তাতে আপনাদের ধন্যবাদ জানাই। আগামীদিনেও আপনাদের সামনের সারিতে থাকতে হবে।‘  

বৈঠক শেষে বিশিষ্ট শিক্ষাবিদ অভীক মজুমদার জানান, ‘একেবারে ঘরোয়া সাংস্কৃতিক পরিবেশে আড্ডা হয়েছে। বাংলার সংস্কৃতি বিষয়ে কথা হয়েছে। এটা একেবারেই সৌজন্য সাক্ষাৎ। কোনও রাজনীতির কথা হয়নি।‘ এদিনের বৈঠকে উপস্থিত থাকা তবলিয়া কুমার বোস জানান, ‘ভোটের আগে রাজ্যের বিভিন্ন পরিস্থিতি নিয়ে চিন্তিত ছিলাম। দেশ বাঁচাও গণমঞ্চ গড়ে আমরা অরাজনৈতিকভাবে কাজ করেছি। এদিন মুখ্যমন্ত্রী আমাদের ডেকেছিলেন। কিছু খাওয়া দাওয়া ও গানবাজনা হল। উনি আমাদের ধন্যবাদ দিলেন। একেবারেই সাংস্কৃতিক বিষয়ে আলোচনা হল। দুর্গাপুজোর সময় যেমনটা হয়, সেরকমই হয়েছে।‘

 

 

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের