তেলেঙ্গানায় বড়সড় রদবদল , কংগ্রেসে যোগ দিলেন ছয়জন বিধান পরিষদ সদস্য

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিধানসভা এবং লোকসভা নির্বাচনে ভরাডুবির পর ফের ভাঙন কে চন্দ্রশেখর রাওয়ের (কেসিআর) দল ‘ভারত রাষ্ট্র সমিতি’ (বিআরএস)-তে।  বৃহস্পতিবার গভীর রাতে  বিআরএসের ছয়জন বিধান পরিষদ সদস্য যোগ দিলেন কংগ্রেসে। তবে কী কারণে তাঁরা দলত্যাগ করলেন তা এখন জানা যায়নি।

বৃহস্পতিবার রাতে  তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডি এবং কংগ্রেসের পর্যবেক্ষক দীপা দাসমুন্সীর  উপস্থিতিতে তাঁরা যোগ দিলেন কংগ্রেসে। বলা বাহুল্য, রেবন্ত রেড্ডি দু’দিনের দিল্লি সফর থেকে ফিরতেই বিধান পরিষদ সদস্যরা যোগ দিলেন কংগ্রেসে। আর এই যোগদানের ফলে ৪০ সদস্যের বিধান পরিষদে বিআরএসের সদস্য সংখ্যা ২৫ থেকে কমে  হয়ে গিয়েছে ১৯। অন্যদিকে কংগ্রেসের সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দশ।

উল্লেখ্য কে চন্দ্রশেখর রাও, যিনি সাধারণত কেসিআর নামে পরিচিত। তবে  গত কয়েক সপ্তাহে তাঁর দলের কয়েকজন সাংসদকে অন্য দলে যেতে যাচ্ছেন। এর আগে  ওয়ারাঙ্গলের বিআরএস সাংসদ পাসুনুরি দয়াকর শাসক দল কংগ্রেসে যোগ দেন। অন্যদিকে জাহিরাবাদ ও নাগারকুর্নুলের বিআরএস সাংসদ, বিবি পাটিল এবং পি রামুলু বিজেপিতে যোগ দিয়েছেন। তেলেঙ্গানায় সম্প্রতি অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকেই  বিআরএস ছাড়া শুরু করেছে সদস্যরা। দলত্যাগ ইস্যুতে কংগ্রেসের বিরুদ্ধে ভণ্ডামি করার অভিযোগ তুলেছে তারা। তবুও কংগ্রেসে যোগ দিচ্ছেন বিআরএস বহু নেতারা।

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!