ব্রিটেনের সংসদ নির্বাচনে ভরাডুবি ঋষি সুনকের দলের

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: ভারতে বুথফেরত সমীক্ষা মুখ থুবড়ে পড়লেও ব্রিটেনে পুরোপুরি মিলে গেল। সংসদ নির্বাচনে ভরাডুবি ঘটল প্রধানমন্ত্রী ঋষি সুনকের দল কনজারভেটিভ পার্টির। ৬৫০ আসন বিশিষ্ট ব্রিটিশ সংসদে ইতিমধ্যেই সরকার গড়ার সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গিয়েছে লেবার পার্টি। কিয়ের স্টারমারের হাত ধরে দীর্ঘ ১৪ বছর বাদে ক্ষমতায় ফিরল দলটি। ইতিমধ্যেই দলকে ডোবানোর দায় নিজের কাঁধে নিয়ে দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ঋষি সুনক।

গতকাল বৃহস্পতিবারই ব্রিটেনের সংসদ নির্বাচনের জন্য ভোট নেওয়া হয়েছিল। ভোটগ্রহণের পরেই শুরু হয় গণনা। আর শুরু তেকেই প্রতিপক্ষ কনজারভেটিভ পার্টির প্রার্থীদের পিছনে ফেলে এগিয়ে যেতে থাকেন লেবার পার্টির প্রার্থীরা। প্রধানমন্ত্রী ঋষি সুনকের উপরে কতটা ক্ষুব্ধ ছিলেন ব্রিটেনবাসী তা বোঝা গিয়েছে নিজেদের দুর্গেই কনজারভেটিভ পার্টির প্রার্থীদের পিছিয়ে পড়ার ঘটনায়।

ব্রিটেনে সংসদের মোট আসন সংখ্যা ৬৫০। সরকার গড়ার জন্য প্রয়োজন ৩২৬ সাংসদের সমর্থন। বেলা সাড়ে দশটা পর্যন্ত (ভারতীয় সময়) মোট ৫৯৬টি আসনের ফলাফল ঘোষিত হয়েছে। কিয়ের স্টারমারের নেতৃত্বাধীন লেবার পার্টি ইতিমধ্যেই ৩৯২টি আসনে জয়ী হয়েছে। পাঁচ বছর আগে দল জয়ী হয়েছিল মাত্র ১৯৯ আসনে। অর্থা‍ৎ গতবারের চেয়ে ইতিমধ্যেই ১৯৩টি আসন বেশি পেয়েছে। অন্যদিকে পাঁচ বছর আগে কনজারভেটিভ পার্টি জয়ী হয়েছিল ৩২৬ আসনে। সেখানে এখনও পর্যন্ত মাত্র ১০২টি আসনে জিততে সক্ষম হয়েছে শাসকদলটি। লিবারেল ডেমোক্রেটিক পার্টি জিতেছে ৬৪টি আসনে। অন্যান্যরা জয়ী হয়েছে ৩৮টি আসনে।

বিপুল সমর্থন পেয়ে ১৪ বছর বাদে ক্ষমতায় ফেরার পরেই ব্রিটেনবাসীকে ধন্যবাদ জানিয়েছেন লেবার পার্টির নেতা কিয়ের স্টারমার। লন্ডনের টেট মডার্নে দলের জয় উদযাপন অনুষ্ঠানে সমর্থকদের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে তিনি বলেছেন, ‘আমি আনন্দিত। আমরা যা  চেয়েছিলাম তা করতে পেরেছি। এখন থেকেই পরিবর্তন শুরু হল।’

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ