ডার্বির আগেই  সবুজ- মেরুনে  আরও এক বিদেশি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আবার বিদেশি  ফুটবলারের সঙ্গে চুক্তি করল  মোহনবাগান সুপার জায়ান্টস। দু বছরের চুক্তিতে স্প্যানিশ সেন্টার ব্যাক অ্যালবার্তো রদরিগেস যোগ দিলেন সবুজ-মেরুন শিবিরে। তিনি আগের মরসুমে ইন্দোনেশিয়ার হয়ে খেলতেন। আর এবার সোজা ইন্দোনেশিয়া থেকে তিনি খেলবেন মোহনবাগানের হয়ে। ইতিমধ্যেই   রদরিগেস যোগদানে দলের রক্ষণ আরও শক্তিশালী হবে বলে আশাবাদী কোচ হোসে মোলিনা।

স্প্যানিশ ডিফেন্ডার মোহনবাগানে যোগ দিতেই বুঝিয়ে দিয়েছেন ডার্বির মতো ম্যাচে তাঁর সেরা খেলাটা বেরিয়ে আসবে।  রদরিগেস  জানান, ‘মাঠ ভর্তি দর্শকদের সামনে খেলার সুযোগ পেলে আমার সেরা খেলাটা বেরিয়ে আসে। মোহনবাগান সমর্থকদের কোন তুলনা হবে না। গত কয়েক বছর ধরে ইন্ডিয়ান সুপার লিগ দেখছি। গত মরশুমে আইএসএলে একাধিপত্য দেখিয়েছে মোহনবাগান।‘ বলা বাহুল্য, সামনে রয়েছে ইষ্টবেঙ্গল এবং মোহনবাগানের ডার্বি। তারআগে স্প্যানিশ ডিফেন্ডারের এই বক্তব্য থেকে স্পষ্ট যে, ইষ্টবেঙ্গলের বিরুদ্ধে যখন মাঠে নামবেন, তখন তাঁর সেরা খেলাটা বেরিয়ে আসবে।

ব্যাক অ্যালবার্তো রদরিগেস যোগদান প্রসঙ্গে মোহনবাগান কোচ মোলিনা জানিয়েছেন,’ খুবই শক্তিশালী ফুটবলারের মধ্যে রয়েছেন রদরিগেস।  তাঁর দু পা একসঙ্গে চলে। তাই তাঁকে দলে নেওয়ায় মোহনবাগান আরও শক্তিশালী হয়েছে।‘ বলা বাহুল্য, চলতি মরশুমে জেসন কামিন্স এবং দিমিত্রি পেত্রাতোসের পর ইংল্যান্ডের টম অলড্রেডকে তৃতীয় বিদেশি হিসাবে সই করল সবুজ- মেরুন শিবির।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে