২৪ রাজ্যে নয়া পর্যবেক্ষক নিয়োগ বিজেপির, নেই বাংলা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  লোকসভা ভোট মিটতেই ফের একবার বড় সিদ্ধান্ত নিল বিজেপি (BJP)। এবার একসঙ্গে ২৪ রাজ্যে নয়া পর্যবেক্ষক নিয়োগ করল গেরুয়া শিবির। আর সেই তালিকাতে রইল না পশ্চিমবঙ্গের নাম। শুক্রবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ইতিমধ্যেই এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

 সেখানে দেখা গিয়েছে  বিহারের সাধারণ সম্পাদক বিনোদ তাওড়েকে ইনচার্জ এবং সাংসদ দীপক প্রকাশকে সহ পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করা হয়েছে। ছত্তিশগড়ে  পর্যবেক্ষক  হলেন নীতিন নবীন, গোয়ায় আশিস সুদ, মণিপুরে অজিত গোপচাড়ে, হরিয়ানায় সতীশ পুনিয়া , লাদাখ এবং জম্মু ও কাশ্মীরে তরুণ চুঘকে, ঝাড়খণ্ডে সাংসদ লক্ষ্মীকান্ত বাজপেয়ী, হিমাচল প্রদেশে শ্রীকান্ত শর্মা, উত্তরাখণ্ডে দুষ্মন্ত কুমার গৌতম, কেরলে প্রবীণ নেতা প্রকাশ জাভড়েকর  এবং উত্তর-পূর্ব রাজ্যে সাংসদ সম্বিত পাত্র।

অন্যদিকে সহ পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করা হয়েছে – হরিয়ানায় সুরেন্দ্র সিং নাগর, জম্মু ও কাশ্মীরে আশিস সুদ, হিমাচল প্রদেশে সঞ্জয় ট্যান্ডন, উত্তরাখণ্ডে রেখা ভার্মা, কেরলে সাংসদ অপরাজিতা সারঙ্গিকে। বলা বাহুল্য, সামনেই রয়েছে জম্বু- কাশ্মীর, ঝাড়খণ্ড, হরিয়ানা সহ বেশ কয়েকটি রাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচন। সেখানে যাতে লোকসভার মত ভরাডুবি না হয় তাই  আগে থেকেই   নয়া পর্যবেক্ষক নিয়োগ করল বিজেপি।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়