৫ বছর পর আগামী ৮ জুলাই চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশেরও রিজার্ভ সঙ্কট রয়েছে। এক্ষেত্রে চীনের সাহায্য নিতে পারে বাংলাদেশ সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আগামী ৮ জুলাই চীন সফরে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে ঢাকা-বেইজিং উভয়পক্ষ নিয়েই বেশ কয়েকটি আলোচনা চলবে। জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর চীন সফর ঘিরে উভয় পক্ষই ১৫টি চুক্তির প্রস্তুতি নিচ্ছে। বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার চীন। তাই শেখ হাসিনার চীন সফরে ঢাকার উন্নয়ন ইস্যুকেই প্রাধান্য দেওয়া হবে। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে চীনের সঙ্গে চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে।

প্রধানমন্ত্রীর এই সফরে চীন-বাংলাদেশের বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, মুক্ত বাণিজ্য চুক্তি, বিদ্যুৎ, জ্বালানি, শিক্ষা প্রভৃতি বিষয়ে আলোচনা হবে, দুই দেশের মধ্যে অন্তত ১৫টি চুক্তি ও সমঝোতা সই হবে। অন্যদিকে চীনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশের সঙ্গে পারস্পারিক রাজনৈতিক বিশ্বাসকে আরও গভীর করবে দেশটি। দুই দেশের উন্নয়ন কৌশলগুলোকে বাস্তবায়ন করবে চীন। বৈশ্বিক নিরাপত্তা উদ্যোগের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন স্তরে উন্নীত করবে বেইজিং। বিদ্যুৎ ও জ্বালানি খাত অন্তত ৭ চুক্তি ও সমঝোতা সই করা হবে। বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। বাংলাদেশ দুটি এলএনজি টার্মিনাল থেকে গ্যাস জাতীয় গ্রিডে আনার পরিকল্পনা করছে।

তবে এই গ্যাস আনার জন্য একশ কোটি মার্কিন ডলার প্রয়োজন। চীনের সঙ্গে এ বিষয়ে চুক্তি হবে। বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশেরও রিজার্ভ সঙ্কট রয়েছে। এক্ষেত্রে চীনের সাহায্য নিতে পারে বাংলাদেশ সরকার। দুই দেশের মধ্যে ডিজিটাল লেনদেন সহজ করার লক্ষও এই আলোচনার বিষয় হতে পারে। রোহিঙ্গা সঙ্কট মোকাবিলায় বাংলাদেশ, মিয়ানমার ও চীন ত্রিপক্ষীয় উদ্যোগে একযোগে কাজ করছে। রোহিঙ্গা ইস্যুতে আরও আলোচনা হতে পারে।

বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে কর্ণফুলী টানেল, পদ্মা সেতুসহ অনেক আইকনিক স্থাপনায় চীনের সাহায্য করেছে বাংলাদেশকে। সমস্ত বিষয়েই আলোচনা করতে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আগামী ৮ জুলাই বেইজিং পৌঁছাবেন। ৯ জুলাই তিনি চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বৈঠক করবেন। ২০১৯ সালের জুন মাসে শেখ হাসিনা শেষ চীন সফরে গিয়েছিলেন।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার