Umbrella Cover Day: জেনে নিন ছাতার কভার নিয়েই গিনেস রেকর্ডধারী জাদুঘর সম্পর্কে

Share:

নিজস্ব প্রতিনিধি :  কথায় বলে শীত গ্রীষ্ম বর্ষা, ছাতাই একমাত্র ভরসা। ছাতা না হলে কি চলে! বিশেষ করে এখন বর্ষাকাল ঘরের বাইরে পা দিয়েছি কি অমনি রে রে করে বৃষ্টি আরম্ভ হল। তবে ছাতা বড্ড ভুলে যাওয়া জিনিস। ছাতার যত্ন কজনই বা করেন। গ্রীষ্মের প্রখর রোদ হোক বা বর্ষাকালের বৃষ্টি ছাতাই হল রক্ষাকর্তা। তবে ছাতাকে আগলে রাখে কভার বা মোড়ক।আজ শনিবার ৬ জুলাই, অর্থাৎ ছাতার মোড়ক দিবস।

এই দিবসের কথা উঠলেই ‘ন্যান্সি ৩. হফম্যান’ নামে আমেরিকান সংগীতশিল্পী ও অভিনেত্রীর ছাতার কভারের জাদুঘরের কথা উঠে আসে। ১৯৯৬ সালে যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ডে শুধু ছাতার কভার নিয়ে একটি জাদুঘর গড়ে তোলেন তিনি। সবচেয়ে বেশি ছাতার কভার সংগ্রহ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলেছে এই জাদুঘর। তাই এইদিনে তাঁর কথা উঠে আসে।

ছাতা ব্যবহারের ইতিহাস : প্রথমদিকে কিন্তু ছাতা হিসেবে ব্যবহার করা হত পশুর চামড়া। ধীরে ধীরে মানুষ শুরু করে ছাতার ব্যবহার।প্রথম ছাতা আবিষ্কার করেছিল কারা জানা আছে কী ?  যদিও প্রাচীন মিসর, চীন, গ্রিস নাকি ভারত? এ নিয়ে বিতর্ক আছে। তবে মিসর, চীন ও গ্রিসের প্রাচীন চিত্রকর্মে ছাতার নিদর্শন দেখা যায়। আধুনিক ছাতার হদিস পাওয়া যায় ইউরোপে, সপ্তদশ শতকের মাঝামাঝি সময়ে। ১৭৮৬ খ্রিষ্টাব্দে ইংল্যান্ডে প্রথম ছাতার পেটেন্ট নেওয়া হয়। তবে গ্রামবাংলার দিকে আজও লক্ষ্য করা যায় বাঁশ দিয়ে তৈরি ঢাকনা। যা অনেকটা টুপির মত। বিশেষ করে চাষিরা ক্ষেতে কাজ করার সময় এটি ব্যবহার করে। আবার ভারতের মৌসিনরামের গ্রাম্য এলাকা গুলোতেও এর দেখা মেলে।

ছাতার মোড়কের গুরুত্ব :  সাধের ছাতা কেনার পর অনেক সময় অবহেলায় পড়ে থাকে। এর কোন যত্ন হয় না। অথচ কাজের সময় এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাই কভার বা মোড়ক ব্যবহার করার প্রয়োজনীয়তা রয়েছে। এটি ছাতাকে ধুলোবালি ময়লা থেকে রক্ষা করে।

ছাতার কভার না থাকায় যেখানে সেখানে গড়াগড়ি খায় ছাতা। অথবা হারিয়েও যায় অনেকসময়। তাই মোড়ক ব্যবহার করলে ছাতাটিকে নির্দিষ্ট স্থানে রাখা যায়। ফলে এটি সহজেই মনে থাকে। ভেজা ছাতা মোড়ক লাগিয়ে ব্যাগেও রাখা যায়। এতে হারানোর আশঙ্কাও কমে।

মোথাবাড়ি কাণ্ডে ফের এনআইএ-র নজরে সাবিনা, স্বামীকেও হাজিরার নির্দেশ

কান্না থামানোর অছিলায় ১১ মাসের শিশুকন্যাকে যৌন নির্যাতন, পলাতক অভিযুক্ত

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার শোকজ নোটিস কলকাতা হাইকোর্টের

‘আকভান’-এর আতঙ্কে উপকূলে বাসিন্দাদের সরাচ্ছে ওড়িশা প্রশাসন, সজাগ অন্ধ্রও

ক্রেতাদের স্বস্তি দিয়ে আরও কমল দাম, কলকাতায় আজ সোনা-রুপোর দর কত?

3AC-তে চেপেও মন ভরেনি ছেলের, জীবনের মূল্যবোধ শেখাতে যা করলেন বাবা…

বক্স অফিসে রেকর্ডের পরেই ধস, ১২তম দিনে কত আয় করল ‘রামায়ণ’?

বিমান ব্যবস্থার পর এবার বিপর্যস্ত আমেরিকার ব্যাঙ্কিং পরিষেবা,সাইবার হামলার আশঙ্কা!

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৮, আহত ২৬

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, সুনামির আশঙ্কা কতটা?

অর্শদীপের বলেই চোট! ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন স্যান্টনার, পরিবর্তে এলেন কে?

২৪ ঘণ্টায় চতুর্থ হামলা! হরমুজের কাছে ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ