মাত্র ৩০-এই সব শেষ, ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে হার মানলেন জনপ্রিয় অভিনেতা

সপ্তাহভর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অবশেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন মাইক। জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়েই মারা গিয়েছেন মাইক।

Share:

নিজস্ব প্রতিনিধি: বছরের শুরু থেকেই বিনোদন জগতে শোকের লাইন পড়েছে। বিশেষে করে, চলতি বছরে হলিউডের অনেক প্রবীণ অভিনেতা মারা গিয়েছেন। এবার আরও একটি খবর এলো হলিউড থেকে। মাত্র ৩০ বছর বয়সে মারা গেলেন হলিউডের জনপ্রিয় টেলি অভিনেতা মাইক হেসলিন। তিনি মুলত হলিউডের একাধিক টিভি শো করে পরিচিতি লাভ করেছেন। মুলত তিনি দ্য হলিডে প্রপোজাল প্ল্যানে উপস্থিত হওয়ার জন্য পরিচিত ছিলেন।

অভিনেতার অকালে চলে যাওয়ার খবরটি শেয়ার করেছেন তাঁর সমকামী স্বামী নিকোলাস জেমস উইলসন। তাঁর বিবৃতি অনুযায়ী, মৃত্যুর আগে মাইক এক সপ্তাহ হাসপাতালে জীবনযুদ্ধে লড়াই চালিয়েছেন। তিনি একাধিক ক্যান্সারে আক্রান্ত ছিলেন। সপ্তাহভর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অবশেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন মাইক। জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়েই মারা গিয়েছেন মাইক। মাইকের সমকামী স্বামী উইলসন সোশ্যাল মিডিয়ায় তার সঙ্গী হারানোর শোক প্রকাশ করেছেন। এক্স-এ অভিনেতার একগুচ্ছ ছবি শেয়ার করে তিনি লিখেছেন, “শান্তিতে বিশ্রাম নাও, মাইকেল। আমি যখন অনুভব করেছি যে তুমি শেষ নিঃশ্বাস নিচ্ছ, তখন আমার হৃদয় মিলিয়ন টুকরো টুকরো হয়ে গেছে। আমি যদি তোমার সঙ্গে চলে যেতে পারতাম, তবে এটা করব না, তোমার সম্মানে বেঁচে থাকব।”

তিনি আরও বলেছেন, ‘২রা জুলাই, আমার স্বামী, সেরা বন্ধু এবং আত্মার বন্ধু @mikeheslin হাসপাতালে এক সপ্তাহ দীর্ঘ যুদ্ধের পর মারা গেছেন। মাইকেলের মৃত্যু নিয়ে, ডাক্তারদের কাছেও কোনও ব্যাখ্যা নেই। মাইকেল ছিল মেধাবী, নিঃস্বার্থ, মেধাবী, পৃথিবীর সবচেয়ে মধুর, সবচেয়ে যত্নশীল এবং প্রেমময় মানুষ। তিনি স্বাচ্ছন্দ্য এবং আত্মবিশ্বাসের সঙ্গে জীবন কাটাতে ভালোবাসতেন। আমরা একটি পরিবার শুরু করার প্রাথমিক পর্যায়ে ছিলাম এবং নিয়মিতভাবে আমাদের ভবিষ্যতের বাচ্চাদের জন্য আমাদের প্রিয় শিশুর নামগুলি শেয়ার করতাম।” মাইক হেসলিনের অন্যান্য কাজের ক্রেডিটগুলির মধ্যে রয়েছে ইয়ংগার, দ্য ইনফ্লুয়েন্সারস, 7 ডেডলি সিনস এবং ইউ আর নেভার অ্যালোন এর মতো প্রকল্প।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে