ব্রিটেনের বিচারমন্ত্রীর দায়িত্বে  প্রথম মুসলিম মহিলা  

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ ব্রিটেনের পার্লামেন্টে হয়েছে বড়সড় রদবদল। সংসদ নির্বাচনে ঋষি সুনকের কনজারভেটিভ পার্টিকে হারিয়ে জয়ী হয়েছে লেবার পার্টি। ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন স্যার কিয়ার স্টারমার।  দায়িত্ব নেওয়ার পর নতুন মন্ত্রীসভার সদস্যদের নামের তালিকা তিনি প্রকাশ করেছেন। আর সেখানেই দেখা গিয়েছে, ব্রিটেনের মন্ত্রীসভায় এই প্রথম স্থান পেয়েছেন একজন মুসলিম মহিলা।  তিনি হলেন শাবানা মাহমুদ।

ব্রিটেনের ইতিহাসে এই  প্রথম মুসলিম মহিলা বিচারমন্ত্রী হয়েছেন। শুধু তাই নয় শাবানা মাহমুদ ‘লর্ড অব চ্যান্সেলর’ নামক প্রাচীন পদ গ্রহণ করতে চলেছেন। ১৭ জুন পার্লামেন্ট উদ্বোধনের আগেই তিনি শপথ নিতে  চলেছেন।

কে শাবানা মাহমুদ? তিনি পাকিস্তান নিয়ন্ত্রণাধীন আজাদ-কাশ্মীর বংশোদ্ভূত। বর্তমানে শাবানা মাহমুদ ইংল্যান্ডের বার্মিংহামে বসবাস  করেন। ২০১০ সালে শাবানা প্রথমবার রাজনীতিতে নামেন। সেইসময় তিনি নির্বাচনে জিতে অ-ব্রিটিশ মুসলিম নারী হিসেবে ২০১০ সালে প্রথমবার হাউস অব কমন্সে যান। এছাড়াও  গত দুই বছর ধরে উপ-নির্বাচনের সময় লেবার পার্টির নির্বাচনী প্রচারণার প্রধান হিসেবে  তিনি দায়িত্ব পালন করেছেন।  পাশাপাশি  শাবানা  লেবার পার্টির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন। পূর্ণ মন্ত্রী হওয়ার আগে তিনি ব্রিটেনের স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ের ছায়া মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। এবার শাবানা হলেন  ‘লর্ড অব চ্যান্সেলর’।

বরুণ বিশ্বাসের খুনের মামলায় বড় পদক্ষেপ রাজ্যের, বিচারের আশায় পরিবার ও সুটিয়া

ভারতে লঞ্চ হল Tecno Camon 50 Ultra 5G, জেনে নিন দাম ও ফিচার

মমতা ডেডলাইন বেঁধে দিতেই কালীঘাট তৃণমূল ছাড়ার হিড়িক হেভিওয়েটদের

হাসপাতালের বেডে গভীর ঘুমে অচেতন রোগী, মোবাইল হাতিয়ে চম্পট চোরের, ভাইরাল ভিডিও

গাড়িপ্রেমী রণবীরের গ্যারেজে নতুন সংযোজন, ১.৮ কোটির মার্সিডিজ ভি-ক্লাসের মালিক হলেন ‘রাম’

বিশ্বকাপ ফাইনালের আগেই দাবানলের ধোঁয়ায় ঢেকে গিয়েছে নিউ জার্সির আকাশ

‘কাজের জন্য আর বাংলা ছাড়তে হবে না’, কর্মসংস্থানে বড় আশ্বাস দিলেন মন্ত্রী তাপস রায়

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, এলাকায় তুমুল উত্তেজনা

৩৮ কোটির দুর্নীতিতে অভিযুক্ত সোনা পাপ্পু, চার্জশিটে দাবি ইডির

অবিশ্বাস্য! বিজয়ের সঙ্গে দেখা করতে ২৫০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে রওনা দিলেন এই যুবক

বেআইনি নির্মাণ মামলায় সশরীরে আদালতে হাজিরার নির্দেশ উত্তর ২৪ পরগনার জেলাশাসককে