অর্থের অভাবে জীবন্ত সন্তানকে মাটিতে পুঁতে দিলেন বাবা

অর্থের অভাবে এক বাবা তাঁর নিজের সন্তানকে জীবন্ত অবস্থায় মাটিতে পুঁতে দিয়েছে। পাকিস্তানের সিন্ধ প্রদেশের থারুশাহ এলাকায় এই ঘটনা ঘটেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কয়েক যুগ ধরে ভারতের বিরুদ্ধে ছায়াযুদ্ধ চালিয়ে যাচ্ছে পাকিস্তান(Pakistan)। নিজেদের উন্নয়নের কথা না ভেবে বছরের পর বছর ধরে তারা খালি ভারত বিরোধিতা আর সন্ত্রাসবাদের চাষবাষ চালিয়ে গিয়েছে। গোটা বিশ্বে আজ পাকিস্তান চিহ্নিত হয়েছে সন্ত্রাসবাদের আঁতুড়ঘর হিসাবে। আর তারই নিট রেজাল্ট দেশের দেউলিয়া দশা। অর্থনীতি ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। দেশ চলেছে বিদেশী অনুদানের ভরসায়। এই অবস্থায় এক চাঞ্চল্যকর ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশের পাশাপাশি গোটা বিশ্বকেও। অর্থের অভাবে এক বাবা তাঁর নিজের সন্তানকে জীবন্ত অবস্থায় মাটিতে পুঁতে দিয়েছে(Father Buried own Daughter)। পাকিস্তানের সিন্ধ প্রদেশের(Sindh State) থারুশাহ(Tharushah) এলাকায় এই ঘটনা ঘটেছে। পুলিশ সেই ব্যক্তিকে গ্রেফতারও করেছে।

জানা গিয়েছে, যে বাবা এই ঘটনা ঘটিয়েছে তার নাম তায়াব। গ্রেফতারির পরে সে পুলিশের কাছে স্বীকার করেছে যে, ১৫ দিনের শিশুকন্যার চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খেতে হচ্ছিল তাকে। সেই কারণেই এই সিদ্ধান্ত নেন। ১৫ দিন বয়সি শিশুকন্যাকে জীবন্ত অবস্থায় মাটিতে পুঁতে দিয়ে খুন করেন তিনি। সন্তানকে প্রথমে সে জীবন্ত অবস্থাতেই একটি বস্তায় ভরেছিল। তারপর মাটি খুঁড়ে সেই বস্তা পুঁতে দেয়। পুলিশকে তায়াব আরও জানিয়েছে, অর্থের অভাবে তার নিজেরই পেট চলে না। সন্তানকে কোনও রকমে খাওয়ানোর বন্দোবস্ত করেছিল। কিন্তু হাসপাতাল থেকে জানানো হয়, ওই শিশুর চিকিৎসা প্রয়োজন যাতে বেশ খানিকটা খরচ করতে হবে। এর পরেই শিশুটিকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয় তায়াব। অভিযুক্তের বিরুদ্ধে পাকিস্তানের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেছেন কর্তৃপক্ষ।

আদালতের নির্দেশ অনুযায়ী ওই শিশুকন্যার কবর খুঁড়ে তথ্য সংগ্রহ করবে পুলিশ। ফরেন্সিক পরীক্ষা এবং ময়নাতদন্তও করা হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা। সে ক্ষেত্রে বিষয়টি তাঁদের কাছেও আরও স্পষ্ট হবে। একই সঙ্গে পুলিশের একাংশের ধারনা, চিকিৎসার কথা বলেও আদতে মেয়ে হয়েছে বলেই তাকে পুঁতে দিয়েছে তায়াব। তাই তদন্তকারীরা এই বিষয়টিও খতিয়ে দেখছেন। এর আগে ২০১২ সালে পাকিস্তান থেকে এইরকমই একটি ঘটনা সামনে এসেছিল। সেই সময় কন্যাসন্তান জন্মানোর পর তাঁর মুখ পছন্দ হয়নি বাবার। শুধুমাত্র সেই কারণেই দু’দিন বয়সি সন্তানকে জীবন্ত অবস্থায় মাটিতে পুঁতে দিয়েছিলেন তিনি। তাকেও গ্রেফতার করেছিল পাকিস্তানের পুলিশ।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে