জলমগ্ন মুম্বই, বন্ধ স্কুল, ব্যাহত ট্রেন পরিষেবা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ লাগাতার বৃষ্টির জেরে বিধ্বস্ত মুম্বই। গত ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের কারণে জলমগ্ন বাণিজ্যনগরী। এরজেরে ব্যাহত হয়েছে ট্রেন পরিষেবা। সোমবার সকাল ৭ টা পর্যন্ত মুম্বইতে ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া দফতর মুম্বই, থানে, পালঘর এবং কোঙ্কন বেল্টের জন্য কমলা সতর্কতা জারি করেছে।

গত ২৪ ঘন্টায় সর্বাধিক বৃষ্টিপাতের কারণে মুম্বই শহরজুড়ে সরকারি, বেসরকারি ও পৌরসভার সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। ডোম্বিভলি, কুরলা ইস্টের ওরলি, বুনতারা ভবন, মুম্বইয়ের কিংস সার্কেল এলাকা, দাদর ও বিদ্যাবিহার ষ্টেশনে জলমগ্ন ট্রেন লাইন। এরজেরে ব্যাহত হয়েছে ট্রেন পরিষেবা। বলা বাহুল্য, এই ট্রেনে করে মুম্বই এবং সংলগ্ন থানে, পালঘর ও রায়গড়ে প্রতিদিন ৩০ লক্ষেরও বেশি যাত্রী প্রতিদিন যাতায়াত করে থাকে। আর ট্রেন বন্ধ থাকায় এবার চিন্তায় পড়েছে নিত্য যাত্রীরা।

অন্যদিকে জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এনডিআরএফ) মহারাষ্ট্রের থানে থেকে ৪৯ জন এবং পালঘরে ১৬ জন গ্রামবাসীকে উদ্ধার করেছে। বন্যার কারণে এখন আটকে রয়েছে বহু বাসিন্দারা।  নৌকা এবং লাইফ জ্যাকেট ব্যবহার করে উদ্ধারকাজ চালানো হচ্ছে। আগামী বেশ কয়েকদিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়