আচমকাই উল্টে গেল স্কুল বাস, হরিয়ানায় আহত ৪০ পড়ুয়া

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভয়াবহ দুর্ঘটনা । ফের উল্টে গেল পড়ুয়া বোঝাই স্কুল বাস। ঘটনাটি ঘটেছে হরিয়ানার পঞ্চকুলায়। সোমবার সকালে আচমকাই পিঞ্জোরের নাউলটা গ্রামের কাছে উল্টে যায় স্কুল বাস। তাতে আহত হয়েছে প্রায় ৪০ জন স্কুল পড়ুয়া। আহতদের শহরের পিঞ্জোর হাসপাতাল ও সেক্টর সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশের প্রাথমিক অনুমান, নাউলটা গ্রাম থেকে যাওয়ার সময় স্কুল বাসটি দ্রুত গতিতে চলছিল। আর তাতে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। বাসের ওভারলোডিং এবং রাস্তার খারাপ অবস্থার জন্য এই দুর্ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, দুর্ঘটনার সময় বাসটি পড়ুয়াদের নিয়ে স্কুলের দিকে যাচ্ছিল। আর সেই সময় ঘটে দুর্ঘটনা।  তবে এই দুর্ঘটনায় এখন পর্যন্ত কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি। এই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে।

এই দুর্ঘটনা প্রসঙ্গে পঞ্চকুলার কালকা বিধানসভা কেন্দ্রের কংগ্রেস বিধায়ক প্রদীপ চৌধুরী জানিয়েছেন, কী করে এমন  দুর্ঘটনা ঘটল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। অন্যদিকে, কিছু দিন আগেই কুন্ডলি-মানেসর-পালওয়াল (কেএমপি) এক্সপ্রেসওয়েতে একটি গাড়ি এবং ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। আর তাতে প্রায় ৬ জন আহত হয়েছিলেন। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের ঘটল দুর্ঘটনা।

 

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়