শীতের মরশুমে রবিবার বন্ধ থাকছে চিড়িয়াখানা

রাজ্যজুড়ে শীতের মরশুম। উত্তুরে হাওয়ার দাপটে হু হু করে পারদ নামছে বঙ্গে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যজুড়ে শীতের মরশুম। উত্তুরে হাওয়ার দাপটে হু হু করে পারদ নামছে বঙ্গে। আর এই সুযোগেই বাড়ির কচি কাচাদের নিয়ে চিড়িয়াখানা ভ্রমণে বেড়িয়ে পড়ছেন বাড়ির বড়রা। বিশেষ করে ছুটির দিনে করোনা বিধি মেনেই চিড়িয়াখানায় নামছে ঢল। যদিও চলতি সপ্তাহে কিছুটা ব্যাঘাত ঘটবে চিড়িয়াখানা ভ্রমণে। আগামী রবিবার কলকাতা পুরসভার ভোট। নিরাপত্তার জন্যই আগামী রবিবার বন্ধ রাখা হবে আলিপুর চিড়িয়াখানা। এমনিতেই প্রতি সপ্তাহে সোমবার চিড়িয়াখানা বন্ধ রাখা হয়। যেহেতু চলতি সপ্তাহে ভোট তাই রবিবার চিড়িয়াখানা বন্ধ রেখে সোমবার খোলা হবে। এই নির্দেশিকা জারি করেছে আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

দীর্ঘ বিধিনিষেধের জেরে চিড়িয়াখানা বন্ধ রাখে কর্তৃপক্ষ। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সেপ্টেম্বর মাস থেকে চিড়িয়াখানা খোলা হয় কলকাতায়। একই সঙ্গে খোলে ভিক্টোরিয়া, বিভিন্ন পার্ক। তবে করোনা বিধি মেনেই চিড়িয়াখানে প্রবেশে ছাড়পত্র দিয়েছে কর্তৃপক্ষ। প্রতিবছরই কলকাতায় ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত আলিপুর চিড়িয়াখানায় সাধারণ মানুষের ঢল নামে। উপচে পড়ে ভিড়। কিন্তু বিগত দু’বছর করোনার কারণেই সেই চেনা ভিড় শীতের মরশুমে উধাও হয়েছে। তবে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিবেশ। তাই ছাড় মিলছে বিনোদন ক্ষেত্রে। আগামী রবিবার অর্থাৎ ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভার ১৪৪ টি ওয়ার্ডে ভোটগ্রহণ হবে। মূলত নিরাপত্তার জন্যই আলিপুর চিড়িয়াখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে