ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত অন্তত ১১ জন, নিখোঁজ আরও ১৯

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের একটি স্বর্ণখনিতে ভারি বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধসে কমপক্ষে নিহত হয়েছে ১১ জন। নিখোঁজ আরও ১৯ জন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, দেশটির স্থানীয় এক কর্মকর্তা সোমবার(৮ জুলাই) জানিয়েছেন, সুলাওয়েসি দ্বীপের একটি অবৈধ স্বর্ণখনির কাছে ভূমিধসের ঘটনাটি ঘটেছে।

স্থানীয় এক উদ্ধার কর্মকর্তা জানিয়েছেন,  তাঁরা উদ্ধারকার্য চালিয়ে মোট ৮ জনের মৃতদেহ বের করে আনতে পেরেছেন। এখনও তিন জনের মৃতদেহ উদ্ধার করা যায় নি। বাকী পাঁচজনকে জীবিত উদ্ধার গেলেও এখনও নিখোঁজ রয়েছেন ১৯ জন। তবে যাদের জীবিত উদ্ধার করা হয়েছে, তাঁরা সকলেই হালকা থেকে ভারি আঘাত পেয়েছেন।

তিনি আরও জানিয়েছেন যে,এলাকার বেশ কয়েকটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। এবড়োখেবড়ো রাস্তার কারণে কেউ যানবাহন ব্যবহার করতে পারছে না। ফলে উদ্ধারকর্মীদের পায়ে হেঁটে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হচ্ছে। তবে এই উদ্ধারকার্যে হাত লাগিয়েছেন পুলিশ কর্মকর্তা ও সেনাসদস্যরা। প্রায় সব মিলিয়ে মোট ১৮০ জন উদ্ধার কার্যে সহযোগিতা করছেন।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপগুলোতে অনিবন্ধিত ও অবৈধ খনন কার্যক্রম দীর্ঘদিন ধরেই চলছে। মূল্যবান খনিজ পদার্থ পাওয়ার আশায় এসব জায়গায় স্থানীয়রা প্রায়ই অবৈধ খনন করে থাকেন। উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থার দিকে পাত্তা দেন না স্থানীয়রা। এর ফলেই বাড়ছে বিপত্তি।

উল্লেখ্য, বর্ষাকালে ইন্দোনেশিয়ায় ভূমিধস খুবই স্বাভাবিক ঘটনা। গত মে মাসে দক্ষিণ সুলাওয়েসি প্রদেশে ভূমিধসে ১৫ জন নিহত হন। অনেক বাড়িঘর জলের তলায় তলিয়ে যায়। রাস্তাঘাটের অবস্থা শোচনীয় হয়ে পড়ে।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে