ভাইজানের গায়ে হলুদের ছোঁয়া! তবে কি বিয়ের পিঁড়িতে বসছেন ?

Share:

নিজস্ব প্রতিনিধি : চলতি বছর মার্চ মাস থেকে শুরু হয়েছে মুকেশ অম্বানী-নীতা অম্বানীর ছোট ছেলে অনন্ত অম্বানীর বিয়ের অনুষ্ঠান। দেশ বিদেশ থেকে নামী এবং দামি তারকা ও শিল্পিরা এসে উপস্থিত হয়েছেন বিয়েতে। বাদ নেই বলিউড হলিউড টলিউড। তবে সবথেকে মজার বিষয় হচ্ছে বলিউড চিরকুমার সলমান খানের গায়ে হলুদ।সব থেকে বেশি নজর পড়ল তাঁর উপর।

হলুদের অনুষ্ঠানে কালো পাঠান কুর্তা আর ঢোলা পাজামা পরেই এসেছিলেন ভাইজান। সেই সময় তাঁর ছবিও তুলেছিলেন উপস্থিত চিত্রসাংবাদিকরা। তবে যখন অনুষ্ঠান পর্ব শেষে বেরিয়ে আসেন তিনি। তখন দেখা গেল অন্য রুপে বের হয়েছেন। একেবারে হলুদে মাখামাখি তিনি। এ যেন সুকুমার রায়ের সেই গল্প – ‘ছিল এক রুমাল, হয়ে গেল বেড়াল’

জানা গেল রঙে মাখামাখি হয়ে কালো কুর্তা বদলে ফেলেছেন ভেতরে! হলুদ কুর্তা পরে নিজের সাদা গাড়িতে চড়ে ফিরে যান তিনি। তবে এখানেই তো সব শেষ নয়। সলমনের গায়ে হলুদের ছোঁয়া বলে কথা। গায়ে বিয়ের হলুদ পড়তেই হইহই শুরু হয়েছে নেট পাড়ায়। অনুরাগীদের একটাই প্রশ্ন তবে কি বিয়ের পিঁড়িতে বসবেন ভাইজান ? তা অবশ্য খোলসা করেন নি বলিউড ভাইজান।

তবে একই দৃশ্য দেখা গেছে হবু বাবা রণবীরের গায়েও। রণবীরের মুখে, চুলেও হলুদ লেগেছিল। হলুদ মাখামাখি অবস্থায় দেখা যায় তাঁকে। অন্যদিকে উপস্থিত ছিলেন সারা আলি খান, জাহ্নবী কপূর, অনন্যা পাণ্ডের মতো অভিনেত্রীরাও। আগামী ১২ জুলাই গাঁটছড়া বাঁধছেন অনন্ত অম্বানী ও তাঁর ছোটবেলার বন্ধু রাধিকা মার্চেন্ট।  আমেরিকা থেকে উড়ে এসেছে নামীদামি খ্যাত তারকা ও শিল্পিরা। ধুমধাম করে পালিত হচ্ছে বিয়ের সব আয়োজন।

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস