Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শেষবেলায় ভ্রাতৃবধূ কাজরীর হয়ে প্রচারে মমতা

গোয়া থেকে ফিরেই কলকাতা পুরভোটের জন্য প্রচার শুরু করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধি: গোয়া থেকে ফিরেই কলকাতা পুরভোটের জন্য প্রচার শুরু করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বুধবার উত্তর ও মধ্য কলকাতার তৃণমূল প্রার্থীদের সমর্থনে ফুলবাগানে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দক্ষিণ কলকাতায় জোড়া জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই একদম শেষ মুহূর্তে কালীঘাটে নিজের বাড়ির এলাকায় প্রচার করবেন তৃণমূল সুপ্রিমো। ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী কাজরী বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার করতে দেখা যাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। ৭৩ নম্বর ওয়ার্ডে প্রাক্তন কাউন্সিলর রতন মালাকারের জায়গায় এবারের ভোটে প্রার্থী হয়েছেন ভ্রাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায়। তাঁর সমর্থনেই আসন্ন কলকাতা পুরভোটে প্রচার করতে দেখা যাবে মমতাকে।

পুরভোটের প্রচারে গিয়ে ফুলবাগানে দলের কাউন্সিলর পদপ্রার্থীদের বিশেষ বার্তা দেন তৃণমূল সুপ্রিমো। তিনি জানান, ‘আমার এলাকায় ঘর করবেন, এটা দিতে হবে, এ সব আর চলবে না। এলাকায় কে বাড়ি করবে, কাউন্সিলর ঠিক করবে না। যাঁরা আবেদন করছেন, খতিয়ে দেখে তাঁদের কাজ করে দাও। এর জন্য মুখ কেন দেখতে হবে? আমার কাছে কিছু এলে, খতিয়ে দেখে ব্যবস্থা নিই। আর কোনও জায়গায় বিপদ হলে কাউন্সিলর প্রথমে ছুটে যাবেন। যিনি এসব দেখতে পারবেন না, তিনি কাউন্সিলর হবেন না। এখন বাড়ির প্ল্যানের অনুমতি অনলাইনে হয়ে গেছে। আগামী দিনে যা দরকার, অনলাইনেই চাইবেন। সাত দিনে হবে, এটা আমি চাই। শিল্পক্ষেত্রেও এটা আমরা করতে যাচ্ছি।’

আগামী রবিবার কলকাতা পুরসভার ভোট। তার আগেই শুক্রবার অর্থাৎ আগামিকাল প্রচারের শেষদিন। তাই আগেভাগেই দলীয় প্রার্থীদের ভোকাল টনিক দিতে শেষবেলার প্রচারে নামছেন মমতা। আর কালীঘাট অর্থাৎ নিজের বাড়ির এলাকা দিয়েই শেষ করতে চাইছেন তৃণমূল সুপ্রিমো।

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি