ব্যান্ডেলে কলকাতা পুরনিগমের কর্মী খুনের ঘটনায় গ্রেফতার আরও ১ যুবক

তদন্তে উঠে এসেছে, পুরোনো শত্রুতার জেরে খুন করা হয় লালবাবুকে। রামাকে দিয়েই আদিত্য এই খুন করিয়েছে বলে দাবি পুলিশের।

Share:

নিজস্ব প্রতিনিধি: হুগলি জেলার(Hooghly District) চুঁচুড়া সদর মহকুমার ব্যান্ডেলে(Bandel) কলকতা পুরনিগমের কর্মী লালবাবু গোয়ালার খুনের(KMC Worker Murder) ঘটনায় আরও এক যুবককে গ্রেফতার(One More Youth Arrested) করল চুঁচুড়া থানার পুলিশ। ধৃতের নাম চিরঞ্জিৎ রায় ওরফে রামা। পুলিশি জিজ্ঞাসাবাদে অভিযুক্ত খুনের কথা স্বীকার করে নিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। মঙ্গলবার তাকে আদালতে তোলা হলে বিচারক ১১ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। তদন্তে উঠে এসেছে, পুরোনো শত্রুতার জেরে খুন করা হয় লালবাবুকে। যদিও মঙ্গলবার থানা থেকে রামাকে স্বাস্থ্যপরীক্ষা করাতে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে খুনের অভিযোগ অস্বীকার করেছে রামা। পাশাপাশি লালবাবু খুনে ব্যবহৃত অস্ত্র এখনও উদ্ধার হয়নি।   

উল্লেখ্য, গত ৩ জুলাই, বুধবার সন্ধ্যায় দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ব্যান্ডেল নিউ কাজিডাঙা এলাকায় গুলি করে খুন করা হয় কলকাতা পুরনিগমের কর্মী লালবাবুকে। খুনের তদন্তে নামে চন্দননগর পুলিশ কমিশনারেটের গোয়েন্দারা। মৃতের পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়েরের পর মৃতের ভাইপো আদিত্য গোয়ালাকে আগেই গ্রেফতার করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদের পর সোমবার রাতে ব্যান্ডেল থেকে রামাকে পাকড়াও করে চুঁচুড়া থানার পুলিশ। তদন্তে উঠে এসেছে, পুরোনো শত্রুতার জেরে খুন করা হন লালবাবু। খুনের কিছু দিন আগে লালবাবুর সঙ্গে ভাইপো আদিত্যের ঝগড়া হয়েছিল। তখন জ্যাঠাকে খুনের হুমকি দেয় নৈহাটির ঋষি বঙ্কিম কলেজের ছাত্র আদিত্য। তার পরেই ওই খুনের ঘটনা ঘটে।

যে জায়গায় লালবাবু খুন হন, সেই জায়গাটি আলোআঁধারি ছিল। মাঠের পাশ দিয়ে আদিত্যের বাড়ি কয়েক সেকেন্ডের রাস্তা। আদিত্য নিজেই খুন করেছেন না কি, খুনের জন্য কাউকে ভাড়া করেছিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ। তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালানোর পাশাপাশি খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের চেষ্টা চলবে বলে জানাচ্ছেন তদন্তকারীরা। রামার সঙ্গে আদিত্যের কোনও ভিন্ন রকমের যোগ রয়েছে কিনা সেটাও এখন খতিয়ে দেখছেন পুলিশের আধিকারিকেরা। একই সঙ্গে এই ঘটনার পিছনে পারিবারিক কোনও বিবাদ কাজ করছে কিনা সেটাও খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকেরা। লালবাবু ব্যান্ডেলের নিউ কাজিডাঙা এলাকার বাসিন্দা ছিলেন। ঘটনার সময় তিনি ব্যান্ডেল স্টেশনে নেমে হেঁটে কুলিপাড়া দিয়ে যাচ্ছিলেন। সেই সময় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে তাঁকে খুন করা হয়।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক