জুলাই মাসে দু’বার তৈরি হবে লক্ষ্মী নারায়ন যোগ! মুখে হাসি ফুটবে ৩ রাশির

Share:

নিজস্ব প্রতিনিধি : বর্তমানে কর্কট রাশিতে অবস্থান করছে শুক্র। ইতিমধ্যেই কর্কট রাশিতে বুধ ও শুক্রের যোগের ফলে লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হয়েছে। ১৯ জুলাই পর্যন্ত এই যোগের শুভ প্রভাব থাকবে। শুধু তাই নয় মাসের শেষেও আবারও সিংহ রাশিতে লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হবে। ৩১ জুলাই সিংহ রাশিতে জুটি বাঁধবে বুধ ও শুক্র। ফলে দুবার লক্ষ্মী নারায়ন যোগ তৈরি হবে। এই যোগের শুভ প্রভাবে জুলাই মাসে ভাগ্য খুলবে কয়েক রাশির। জেনে নিন কারা কারা।

কর্কট : লক্ষ্মী নারায়ণ রাজযোগে উন্নতি হবে এই রাশির জীবনে।অর্থালাভ হতে পারে।আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। আটকে থাকা কাজ সম্পন্ন হবে। পাওনা টাকা ফিরে পেতে পারেন। পরিবারে শান্তি বজায় থাকবে। দাম্পত্য জীবন ভাল যাবে।

সিংহ : ধন সম্পত্তি বৃদ্ধির যোগ রয়েছে।ঋণ থেকে মুক্তি পেতে পারেন। কর্মক্ষেত্রে ভাল সময় যাবে। কাজে দক্ষতা বাড়বে। সহকর্মীদের থেকে প্রশংসা পেতে পারেন। কাজে আত্মবিশ্বাস বাড়বে।সমাজে সুনাম বাড়বে। বিবাহিত জীবন ভাল যাবে।

বৃশ্চিক : আয় বাড়বে। কর্মজীবন ভাল যাবে। সহকর্মীদের থেকে সহযোগিতা পেতে পারেন। প্রেম জীবনে বিশ্বাস বাড়বে। অবিবাহিতদের জন্য বিয়ের প্রস্তাব আসতে পারে। দীর্ঘ দিন ধরে চলা ঝামেলা থেকে মুক্তি পেতে পারেন।স্বাস্থ্য ভাল থাকবে। বহুদিনের ইচ্ছে পূরণ হতে পারে।

উল্লেখ্য, এই তথ্যগুলি বিশ্বাস অথবা মান্যতা নির্ভর। এটির সত্যতা যাচাই করে নি ‘এই মুহূর্তে’

সংসারে সুখ-সমৃদ্ধি আনতে চান? লক্ষ্মী পুজোয় অর্পণ করুন এই ৩টি ফুল

দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য মলদ্বারের ক্যানসারের লক্ষণ? এই উপসর্গগুলি দেখা গেলেই সাবধান!

পুজোয় রোদে ঘুরে ফেশিয়াল করা মুখের জেল্লা উধাও? জানুন ত্বক ঝকঝকে করার উপায়

শারদ পূর্ণিমায় রেবতী ও হর্ষণ যোগের সংযোগ, মিলবে মা লক্ষ্মীর কৃপা

সাত ম্যাচ বাদে থামল জয় রথ, অ্যাস্টন ভিলার কাছে ফের হারল ম্যানচেস্টার সিটি

বিয়ের আটমাসের মাথায় ঘর ভাঙছে বিজয়-রশ্মিকার! জোর গুঞ্জন

প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর বাড়িয়ে দেওয়ার লোভ দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার অশিক্ষক কর্মচারী

করবা চৌথে তৈরি হচ্ছে লক্ষ্মী নারায়ণ রাজযোগ, কোন রাশির জাতকদের সুদিন শুরু?

মোকামার ‘ছোটে সরকার’ অনন্ত সিংহকে ৬ বছরের জন্য বহিষ্কার করলেন নীতীশ

হাওড়া ডিভিশনে চলবে লাইন মেরামতির কাজ, বাতিল একগুচ্ছ ট্রেন

কার গাফিলতিতে চোরবাগানে বিপর্যয়? তদন্তের জন্য পৃথক সিট গঠন কলকাতা পুলিশের

ফ্রিজে ফাঙ্গাস ধরা মটন-চিকেন, পচা পনির! Balle Balle Dhaba’র লাইসেন্স বাতিল

পার্কিং নিয়ে বচসার জেরে তিন বন্ধুর গুলিতে ঝাঁঝরা যুবক, হাড়হিম ঘটনা অমৃতসরে

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর অ্যাকশনে পুলিশ, লক্ষাধিক টাকার হেরোইন সহ গ্রেফতার ১