ইউরোয় দ্বিতীয় সেমিফাইনালে ডাচদের মুখোমুখি হ্যারি কেইনরা

Share:

নিজস্ব প্রতিনিধি : ইউরো কাপের দ্বিতীয় সেমিফাইনালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে নামছে ইংল্যান্ড। ১৯৮৮ সালে ইউরো কাপ জিতেছিল নেদারল্যান্ডস। তারপর থেকে এত বড় সাফল্য পাননি ডাচরা। এদিন কী ইংল্যাল্ডকে হারিয়ে ফাইনালে উঠতে পারবে কোমানের দল, এখন সেটাই দেখার। অন্যদিকে হ্যারি কেইনরাও চাইবে ৩৬ বছরের ট্রফি না জিততে পারার আক্ষেপ ঘোচাতে।

এদিন ভারতীয় সময় রাত সাড়ে ১২টায় ডর্টমুন্ডে বিভিবি স্টেডিয়ামে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নেদারল্যান্ডস। এখনও পর্যন্ত দুই দল ২২ বার পরস্পরের মুখোমুখি হয়েছে। এরমধ্যে নেদারল্যান্ডস জিতেছে ৭টিতে। অন্যদিকে ইংল্যান্ড জিতেছে ৬টিতে। ড্র হয়েছে ৯টি ম্যাচ। ২০১৯ সালে শেষবার ইংল্যান্ড ও নেদারল্যান্ডস পরস্পরের মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে নেদারল্যান্ডস ইংল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে দেয়। ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত যতবার তারা মুখোমুখি হয়েছে, ততবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে তারা মুখোমুখি হয়েছে। তবে এবার ইউরো কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে দুই দল পরস্পরের মুখোমুখি হতে চলেছে।

টানা দ্বিতীয়বার ইউরো সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। তবে কড়া সমালোচনার মুখে পড়তে হয়েছে ইংল্যান্ড দলের খেলোয়াড়দের। অধিনায়ক হ্যারি কেইনকে সেরা ছন্দে পাওয়া যাচ্ছে না। পাশাপাশি জুড বেলিংহামের গোল করার দক্ষতা নিয়েও প্রশ্ন উঠেছে। অনেকের মতে, বেলিংহামের পরফরমেন্স গড়পড়তা। প্রশ্ন উঠছে, ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেটের রণকৌশল নিয়ে। দেখা গিয়েছে, নকআউট পর্বে এখনও পর্যন্ত কোনও ম্যাচ ইংল্যান্ড ৯০ মিনিটের মধ্যে জিততে পারেনি। কিন্তু নেদারল্যান্ড এই নকআউট পর্বেই ম্যাচ জিতে নিয়েছে। শেষ ষোলোয় রোমানিয়াকে ৩-০ গোলে হারানোর পর কোর্য়াটার ফাইনালে তুরস্ককে হারিয়ে দিয়েছে নেদারল্যান্ডস। বিশেষজ্ঞদের মতে, এদিনের ম্যাচে ডাচদের থেকে কিছুটা হলেও এগিয়ে রয়েছে ইংরেজরা।

 

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

গুরুতর অসুস্থ ‘অমর সঙ্গী’-খ্যাত পরিচালক সুজিত গুহ, কী হয়েছে তাঁর?

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের