দলীয় পদ থেকে বরখাস্ত BMW কাণ্ডে অভিযুক্ত শিবসেনা নেতা

Share:

নিজস্ব প্রতিনিধি : মুম্বইতে বিএমডব্লু গাড়ির ধাক্কায় মহিলা মোটর আরোহীর মৃত্যুর ঘটনায় শিন্ডে গোষ্ঠীর শিবসেনা নেতা রাজেশ শাহকে বরখাস্ত করা হল। বুধবার তাকে বরখাস্ত করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। উল্লেখ্য, এই ঘটনায় মূল অভিযুক্ত রাজেশ শাহের ছেলে মিহির শাহ।

এদিন এক লাইনের নোটিশ দিয়ে শিণ্ডে গোষ্ঠীর শিবসেনা নেতা সঞ্জয় মোরে এই বরখাস্তের কথা জানিয়েছেন। নোটিশে রাজেশ শাহকে দলের উপনেতার পদ থেকে বরখাস্তের কথা জানানো হয়েছে। এর আগে এই ঘটনায় রাজেশ শাহকে গ্রেফতার করেছিল পুলিশ। রাজেশের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি মিহিরকে পালাতে সাহায্য করেছিলেন। পরে তিনি জামিন পেয়ে যায়। গোটা ঘটনায় অস্বস্তিতে পড়ে বিজেপির সহযোগী শিবসেনার শিণ্ডে গোষ্ঠী।

গত রবিবার ভোরে দক্ষিণ-পশ্চিম মুম্বইয়ের ওরলি এলাকায় বিএমডব্লু গাড়ির ধাক্কায় কাবেরী নাকওয়া নামে এক মহিলা বাইক আরোহীর মৃত্যু হয়। এই ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি প্রদীপ। ধাক্কা দেওয়ার পর কাবেরীকে দেড় কিলোমিটার টেনে হিঁচড়ে নিয়ে যায় বিএমডব্লু গাড়ি। এই ঘটনায় গত মঙ্গলবার মিহির শাহকে গ্রেফতার করে পুলিশ।

বাদ পড়েছিলেন বিশ্বকাপ থেকে, মাত্র ৩৮ বছরেই না ফেরার দেশে  ডাচ রেফারি

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

তিন দিন পর বাগজোলা খালে ভেসে উঠল কেষ্টপুরের নিখোঁজ ইঞ্জিনিয়ারের দেহ

ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডের ২৪ ঘণ্টা আগেই ১১ জনের নাম জানিয়ে দিল ইংল্যান্ড

IB অফিসার অঙ্কিত শর্মার হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন আপ নেতা তাহির হুসেন

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?