ঝাড়গ্রামে স্কুল চলাকালীন ধ্বস নামলো ক্লাস রুমের মেঝেতে, ৪ জন ছাত্র গর্তে পরে আহত, এলাকায় চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: স্কুলের মধ্যে ধ্বস। ক্লাস রুমের একাংশ মাটির তলায়। ৪ জন ছাত্রও ওই গর্তে ঢুকে যায়। গর্তে ঢুকে গিয়ে আহত একজন ছাত্র। ঝাড়গ্রামে নয়াগ্রাম থানার(Nayagram P.S.) নিচু পাতিনা প্রাথমিক বিদ্যালয়। তখন স্কুল ভর্তী ছাত্র ছাত্রী। চলছে পুরোদস্তুর ক্লাস। তার মাঝে স্কুলের একাংশ মাটির তলায় ঢুকতে শুরু করে। আতংকে হুড়োহুড়ি পড়ে যায়। মজুত মিড ডে মিলের(Mid Day Meal) চালের বস্তা। বেঞ্চ সমেত প্রায় ৫ফুট গর্তের মধ্যে ঢুকে যায়।

সেখানে বসে থাকা চারজন ছাত্রও গর্তে পড়ে গেলে দ্রুত শিক্ষকরা তাদের উদ্ধার করে। তাদের প্রাথমিক চিকিৎসার পর বাড়ি পৌছে দেওয়া হয়। যদিও ক্লাসরুমের মেঝের একাংশ ধ্বস নামার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, ২০০৬ সালে বন্যায় স্কুলটি ক্ষতিগ্রস্ত হয়েছিলো। সুবর্নরেখা নদীর(Subarnarekha River) ৫০০ মিটারের মধ্যে এই স্কুল। সম্ভবত নিচের মাটি হালকা হয়ে যাওয়ার জন্যই এই ধ্বস।

ঘটনাস্থলে পুলিশ পৌঁছোয়। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ অফিসাররা। যে ক্লাসরুমে এই ঘটনা ঘটেছে সেখান থেকে চালের বস্তা সহ ছাত্রদের বসার বেঞ্চ ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস। সরিয়ে নেওয়া হয়েছে। তবে ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

মেট্রোয় ফের আত্মহত্যার চেষ্টার জেরে বিঘ্নিত পরিষেবা, গিরিশ পার্ক থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত চলছে ট্রেন

ফের জালিয়াতি করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে

রথের কাউন্টডাউন শুরু, দিঘার জগন্নাথ মন্দিরে স্নানযাত্রার প্রস্তুতি তুঙ্গে

সাবধান! কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি, পাঁচ জেলায় জারি সতর্কতা

ছেলেকে পাশে নিয়ে কেক কেটেছেন, পাতে মাছ-পাঠার মাংস, জন্মদিনে কী প্ল্যান পরমব্রতর?

বাইক-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ ডেলিভারি বয়

ত্রিপুরার মেডিকেল কলেজে পড়াচ্ছেন বাংলাদেশ থেকে পালিয়ে আসা শেখ হাসিনার দলের প্রাক্তন সাংসদ

বান্দ্রায় ছয়তলার বাড়ি বানাচ্ছেন সলমান, বিষ্ণোই গ্যাংয়ের ভয়ে গ্যালাক্সি ছাড়ছেন?

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

তারাতলা কাণ্ডে আরও বিপাকে ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র-সহ তিন জনের বিরুদ্ধে দায়ের FIR

সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা! উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’

বিনা ভাড়ায় নিয়ে যেতে আপত্তি, অটোরিকশা চালককে অকথ্য ভাষায় গালিগালাজ পুলিশ কর্মীর