দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দক্ষিণী অভিনেতাদের পানমশলার বিজ্ঞাপনে দেখা যায় না কেন ! গোপন রহস্য ফাঁস সিদ্ধার্থের

courtesy google

নিজস্ব প্রতিনিধি : অনেক সেলিব্রেটিদের দিয়ে কোম্পানিগুলো তাদের নিজ নিজ বিজ্ঞাপন দিয়ে থাকে। বলিউড সুপারস্টারদের মধ্যে অনেকেই পান মশলা ও মদের বিজ্ঞাপন দিয়ে থাকে। তবে এই নিয়ে কখনো দক্ষিণী অভিনেতারা কখনও গুটখা-পানমশলা, সিগরাটের বিজ্ঞাপন দিতে দেখা যায় নি। এটা বড়ই অদ্ভূত বিষয়। তবে তাঁরা কী এই ধরনের বিজ্ঞাপন দিতে পারেন না ? এই নিয়ে নানা প্রশ্ন আছে সকলের মনে। তবে এবার এই নিয়ে মুখ খুললেন অভিনেতা সিদ্ধার্থ। খোলসা করে জানালেন গোপন রহস্য।

অভিনেতা সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে, দক্ষিণী ইন্ডাস্ট্রির দুই মহারথী কমল হাসান এবং রজনীকান্তের জন্যই নাকি কেউ এই ধরনের বিজ্ঞাপন দেন না।তাঁরা (কমল হাসান এবং রজনীকান্ত) বহু বছর আগে সিদ্ধান্ত নিয়েছিলেন, এমন কোনও বিজ্ঞাপনে কাজ করবেন না যাতে সিগারেট, মদ বা পানমশলার মতো ক্ষতিকারক বস্তুর প্রচার হয়। তাই কোনও অভিনেতাই এই কাজ করেন নি। এটাই নাকি ছিল গোপন রহস্য।

আগামী ১২ জুলাই মুক্তি পেতে চলেছে এস শঙ্কর পরিচালিত বহুভাষিক ছবি ‘ইন্ডিয়ান২’। তবে ভারতে এই ছবি মুক্তি পাবে ‘হিন্দুস্তানি ২’ নামে। এই ছবিতে কমল হাসনের সঙ্গেই দেখা যাবে সিদ্ধার্থকে। সেই প্রসঙ্গে কথা বলতে গিয়েই অভিনেতা সংবাদমাধ্যমকে এই গোপন রহস্যের কথা জানান। শুধু তাই নয় অভিনেতা জানান, কমলের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া তাঁর কাছে ভাগ্যের ব্যাপার। এটি তাঁর কোনও সুকর্মের ফল। ঈশ্বরের এই সুযোগ দিয়েছেন বলে জানিয়েছেন অভিনেতা।

উল্লেখ্য, সিদ্ধার্থ তাঁর অভিনয় সফর শুরু করেছিলেন এস শঙ্করের ‘বয়েজ’ ছবি দিয়ে। ধীরে ধারে নিজের ভিত শক্ত করেছেন এই দক্ষিণী অভিনেতা। এই পরিচালকের ‘রোবট’ছবিতে অভিনয় করেছেন রজনীকান্ত। এবার শঙ্কর পরিচালিত অন্য দিকে, শঙ্কর পরিচালিত ‘হিন্দুস্তানি’ছবিতে অভিনয় করেছেন কমল হাসন। সাধারণত ভারতে দেশপ্রেম মূলক ছবি দর্শকের প্রশংসা কুড়িয়ে থাকে। এবার এই ছবির অপেক্ষায় রয়েছে দর্শক।

Published by:

Share Link:

More Releted News:

TRP-তে ব্যাপক রদবদল, শীর্ষাসন হারাল ‘পরশুরাম’, ‘পরিণীতা’, টপার হল কে? 

‘সাড়ে আট মাসের গর্ভাবস্থাতেও কাজ’, YRF স্টুডিওতেই শুরু প্রসব বেদনা জানালেন নেহা ধুপিয়া

পার্সেলের নামে কুকুর ডেলিভারি! র‍্যাপিডো রাইডারের ভিডিও ভাইরাল

রজনীকান্ত থেকে কমল হাসান, সকাল সকাল তামিলনাড়ুর গণতান্ত্রিক উৎসবে সামিল তারকারা

‘লরেন্স অফ পাঞ্জাব’ নিষিদ্ধের দাবি জানিয়ে হাইকোর্টে গেল পাঞ্জাব কংগ্রেস

মাত্র ৩০ বছরেই সব শেষ! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অভিনেত্রী দিব্যাঙ্কার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ