বড় চমক ফ্লিপকার্টের, এবার মিলবে রিচার্জ ও বিল পেমেন্টের সুযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতের অন্যতম জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট (Flipkart)। অন্যান্য ই-কমার্স প্ল্যাটফর্মগুলির মতই গ্রাহকদের জন্য নতুন পাঁচটি রিচার্জ ও বিল পেমেন্ট ক্যাটাগরি চালু করার কথা  ঘোষণা করেছে। এই নতুন ক্যাটাগরিগুলি হল ফাস্টট্যাগ(Fastag), ডিটিএইচ রিচার্জ (DTH Recharge), ল্যান্ডলাইন, ব্রডব্যান্ড (Broad band) এবং মোবাইল পোস্টপেইড (Postpaid) বিল পেমেন্ট। ফ্লিপকার্ট (Flipkart) ইতিমধ্যে বিদ্যুৎ ও মোবাইল প্রিপেইড রিচার্জের সুযোগ দিয়ে আসছে।

ফ্লিপকার্ট (Flipkart) বিলডেস্ক (Billdesk)-এর সাথে অংশীদারিত্বে এই নতুন পরিষেবাগুলি ভারত বিল পেমেন্ট সিস্টেম (BBPS)-এর সাথে সংযুক্ত করেছে। যা জাতীয় পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া দ্বারা উন্নত হয়েছে। সীমিত সময়ের জন্য, গ্রাহকরা ফ্লিপকার্ট (Flipkart) ইউপিআই (UPI) ব্যবহার করে সুপার কয়েন দিয়ে ১০ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন। ফ্লিপকার্ট (Flipkart) -এর নতুন ক্যাটাগরির মাধ্যমে গ্রাহকরা আরও সহজে ও নিরাপদে তাদের বিল মেটাতে পারবেন।

ফ্লিপকার্ট (Flipkart)-এর ভাইস প্রেসিডেন্ট গৌরব অরোরা  এ প্রসঙ্গে বলেন, “ডিজিটাল পেমেন্টের দ্রুত উন্নতির সাথে সাথে গ্রাহকরা ইলেকট্রনিক মোডে বিল মেটাতে আগ্রহী হচ্ছেন। ফ্লিপকার্টের লক্ষ্য গ্রাহকদের ডিজিটাল পেমেন্ট পদ্ধতিকে সহজতর করা এবং ক্যাশলেস (cashless) অর্থনীতির দিকে সরকারের দৃষ্টিভঙ্গিকে এগিয়ে নিয়ে যাওয়া।’ বিলডেস্ক (Billdesk)-এর সহ-প্রতিষ্ঠাতা ও ডিরেক্টর অজয় কৌশল বলেন, “আমরা ফ্লিপকার্টের সাথে BBPS পরিষেবাগুলি বাড়ানোর জন্য খুব খুশি। এই পার্টনারশিপ গ্রাহকদের জন্য সহজ বিল পেমেন্ট, সময়মতো নোটিফিকেশন এবং BBPS সক্ষমতাগুলির সুবিধা নিয়ে আসবে।’

প্রসঙ্গত, ফ্লিপকার্ট গ্রুপ (Flipkart Group) সম্পর্কে বলতে গেলে, ফ্লিপকার্ট (Flipkart) হল ভারতের অন্যতম প্রধান ডিজিটাল কমার্স (Digital Commerce) সংস্থা, যার মধ্যে Flipkart, Myntra, Flipkart Wholesale, Flipkart Health+, এবং Cleartrip অন্তর্ভুক্ত। ২০০৭ সালে পথচলা শুরু করেছিল  ফ্লিপকার্ট। বর্তমানে ৫০ কোটির বেশি ব্যবহারকারী ও গ্রাহক রয়েছে সংস্থার।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের