প্রকাশ্যে এল ভারতের শ্রীলঙ্কা সফরের সূচি

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রকাশ্যে এল ভারতের শ্রীলঙ্কা সফরের সূচি। শ্রীলঙ্কায় ভারত তিনটি টি ২০ ম্যাচ ও তিনটি ওয়ান ডে ম্যাচ খেলবে। টি ২০ ও ওয়ানডে, এই সিরিজেরই সূচি প্রকাশ করা হল। এই শ্রীলঙ্কা সফর দিয়েই ভারতীয় দলের কোচ হিসাবে কাজ শুরু করবেন গৌতম গম্ভীর।

জানা গিয়েছে, আগামী ২৬ জুলাই থেকে শুরু হবে ভারতের শ্রীলঙ্কা সফর। ভারত ও শ্রীলঙ্কার মধ্যে তিন ম্যাচের টি ২০ ম্যাচ খেলা হবে। ২৬ তারিখ প্রথম টি ২০ ম্যাচের পর ২৭ ও ২৯ জুলাই পরের দুটি টি ২০ ম্যাচ হবে। এরপর ১ আগস্ট থেকে শুরু হবে ওয়ানডে ম্যাচ। এরপর দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ হবে ৪ আগস্ট। শেষ ওয়ানডে ম্যাচ হবে ৭ আগস্ট। টি ২০ ম্যাচ হবে পল্লেকেলে ও ওয়ানডে ম্যাচ হবে কলম্বোতে। টি ২০ সিরিজ হবে ভারতীয় সময় অনুযায়ী রাত ৭টায় ও ওয়ান ডে সিরিজ হবে ভারতীয় সময় অনুযায়ী দুপুর আড়াইটে।

জানা যাচ্ছে, টি ২০ সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দিতে পারেন হার্দিক পাণ্ডিয়া। অন্যদিকে ওয়ান ডে সিরিজে টিমকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব ছাড়া হবে কে এল রাহুলকে। খুব তাড়াতাড়ি টি ২০ ও ওয়ান ডে টিমের দল ঘোষণা করা হবে। উল্লেখ্য, এখন ভারতীয় দল জিম্বাবোয়ে সফরে রয়েছে। জিম্বাবোয়ে সফর থেকে ফিরে এসেই শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা রয়েছে ভারতীয় দলের।

 

ফাইনালের আগে আবেগস্পর্শী পোস্ট মেসির, অবসরের ইঙ্গিত?

ইতিহাস গড়লেন পিভি সিন্ধু, প্রথম ভারতীয় হিসেবে জয় করলেন জাপান ওপেন

দলীয় কার্যালয়ে বুলডোজার চলতেই হাইকোর্টে ছুটলেন অভিষেক

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জম্মু-কাশ্মীর, আপাতত স্থগিত অমরনাথ যাত্রা

বিশ্বকাপের মাঝেই ইজরায়েলি দুষ্কৃতীদের গুলিতে নিহত ফুটবলার

মোষের মাংসের টান, বাঘ-সিংহের খাবার জোগাতে হিমশিম অবস্থা আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষের

প্রথম জাতীয় পুরস্কার পেয়ে আনন্দে আত্মহারা কার্তিক, মা-বাবাকে জড়িয়ে কেঁদে ফেললেন ‘চান্দু’

চিকিৎসার নামে সোনমকে হাসপাতালে ‘আটকে’ রাখার দাবি! দিল্লি হাইকোর্টের দ্বারস্থ স্ত্রী

আজ কলকাতায় অমিত শাহ, রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

রবির সকালেই ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গে, উত্তরে ভারী দুর্যোগ! জারি সতর্কতা

সংসদ অধিবেশন নিয়ে রবিবারের সর্বদলীয় বৈঠকে ডাক পেলেন সুদীপ-কাকলি

দু’জন মার্কিন সেনার মৃত্যুর বদলা নিতে ইরানকে ‘শাস্তি’ দিচ্ছে আমেরিকা

অশোকনগরে গৃহবধূর কাছ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র! ব্যাগ খুলতেই চোখ কপালে উঠল সিআইডির

বাবা-মায়ের খোঁজে বন্যার জলে তিন ঘণ্টা সাঁতার কেটে গ্রামে পৌঁছলেন যুবক