ক্যালিফোর্নিয়ায় বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে জলে ডুবে মৃত্যু ভারতীয় যুবকের

গত মাসে পাতিল নিখোঁজ হওয়ার পর, তার বেশ কয়েকজন বন্ধু তাঁকে খুঁজে বের করার জন্য ভারতীয় কনস্যুলেটের কাছে পৌঁছেছিল। কিন্তু এখনও তাঁর মৃতদেহ উদ্ধার করা যায়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি ক্যালিফোর্নিয়ার মন্টানার বিখ্যাত গ্লেসিয়ার ন্যাশনাল পার্কে ডুবে মারা গেলেন একজন ভারতীয় প্রযুক্তিবিদ। যিনি কর্মসূত্রে দীর্ঘদিন ক্যালিফোর্নিয়ায় কাজ করছেন বলে জানা গিয়েছে। পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত ছেলেটি ভারতের মহারাষ্ট্রের বাসিন্দা। তাঁর নাম বিঠল পাতিল। বয়স ২৬ বছর। জানা গিয়েছে, তিনি ঘটনার দিন বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন মন্টানার বিখ্যাত গ্লেসিয়ার ন্যাশনাল পার্কে। ঘটনাটি ঘটেছে গত ৬ জুন। ঘটনার বর্ণনা দিয়ে বিঠল পাতিলের বন্ধু জানিয়েছেন, ক্যালিফোর্নিয়ার অ্যাভাল্যাঞ্চ লেক ট্রেইলে ঘাটে নানারকম হাইকিং করছিলেন নিহত ব্যক্তি। এরপরই তিনি একটি বড় পাথরে হোঁচট খেয়ে পড়ে যান লেকে।

এরপর আর ভারসাম্য হারাতে পারেননি। পাথরটি পিছল থাকার কারণে তিনি পড়ে যান লেকে। এরপর সে স্রোতে ভেসে যায় বলে জানিয়েছেন তাঁর প্রত্যক্ষদর্শী বন্ধু-বান্ধব। তবে তাঁর মৃত্যুর পরেই ডুবুরি এবং হেলিকপ্টারের মাধ্যমে বিঠলের দেহ অনুসন্ধান করা হয়। কিন্তু তাঁর মৃতদেহ এখনও খুঁজে পাওয়া যায়নি। তবে কর্মকর্তারা সন্দেহ করেছেন, কোনও গাছ বা পাথরের মধ্যে আটকে রয়েছে তাঁর মৃতদেহটি। একমাস ধরে খোঁজ চলছে তাঁর মৃতদেহর। তাঁর সঙ্গে সেদিন যে ব্যক্তিগত জিনিসপত্রগুলি ছিল, তাও পুনরুদ্ধার করতে শুরু করছে পুলিশ, কারণ সেগুলোও স্রোতে ভেসে গিয়েছে। এছাড়াও রেঞ্জাররা একটি ড্রোন উড়িয়ে মৃতদেহের অবস্থান নির্ণয় করার চেষ্টা করেছিলেন, কিন্তু প্রচেষ্টা ব্যর্থ হয়।

এখনও গিরিখাত থেকে সিডারের ট্রেইলে সেতু পর্যন্ত স্থল অনুসন্ধান চলছে। গত মাসে পাতিল নিখোঁজ হওয়ার পর, তার বেশ কয়েকজন বন্ধু তাঁকে খুঁজে বের করার জন্য ভারতীয় কনস্যুলেটের কাছে পৌঁছেছিল। কিন্তু এখনও তাঁর মৃতদেহ উদ্ধার করা যায়নি। তবে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, এবং প্রতি মুহূর্তের আপডেট দেওয়া হচ্ছে। মহারাষ্ট্রের উপমন্ত্রীও পাতিলের নিখোঁজ হওয়ার বিষয়ে বিদেশ মন্ত্রী জয়শঙ্করকে চিঠিতে লিখেছিলেন, মহারাষ্ট্রের জলগাঁও-এর বাসিন্দা ২৬ বছর বয়সী লোকটির অনুসন্ধান ও তল্লাশি অভিযান ত্বরান্বিত করতে মার্কিন সরকারের কাছে বিশেষ আবেদন রইল।” নিউইয়র্কের ভারতীয় কনস্যুলেট জেনারেলের মতে এই মাসের শুরুর দিকে, সাই সূর্য অবিনাশ গাড্ডে নামে একজন ভারতীয় ছাত্র, যিনি ট্রিন ইউনিভার্সিটিতে অধ্যয়নরত ছিলেন, ৭ জুলাই আলবেনির বারবারভিলি জলপ্রপাতে ডুবে গিয়েছেন বলে জানিয়েছিলেন। ২০২৪ সালের শুরু থেকে, মার্কিন যুক্তরাষ্ট্রে অন্তত এক ডজন ভারতীয় এবং ভারতীয় বংশোদ্ভূত শিক্ষার্থীর মৃত্যুর খোঁজ পাওয়া গিয়েছে। হামলার সংখ্যা উদ্বেগজনক বৃদ্ধি সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে